×

বিনোদন

ওয়েব সিরিজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রুতি হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১১:৫২ এএম

ওয়েব সিরিজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রুতি হাসান

মিঠুন চক্রবর্তীর ও শ্রুতি হাসান। ফাইল ছবি

ওয়েব সিরিজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রুতি হাসান
ওয়েব সিরিজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রুতি হাসান
ওয়েব সিরিজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রুতি হাসান

ভিন্ন ধারার অভিনয় নিয়ে এক অন্য ধারার সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ আনতে চলেছে অ্যামাজন প্রাইম। ‘বেস্টসেলার’ নামে এই সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে ভারতের কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী, শ্রুতি হাসান, গওহর খান, সত্যজিৎ দুবে, অর্জন বাজওয়া, সোনালি কুলকার্নির মতো অভিনেতাদের।

শুক্রবার পোস্টার প্রকাশিত হয়েছে ‘বেস্টসেলার’-এর, যেখানে মিঠুনসহ অন্য অভিনেতাদের দেখা যাচ্ছে। নেপথ্যে অসংখ্য বই, যার মাথায় বসে রয়েছেন অর্জন। বুঝায় যাচ্ছে, এক নামী লেখক ও তার সাহিত্যকর্মকে ঘিরে দানা বাঁধবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার।

নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম ‘বুলবুল’-এর চিত্রনাট্যকার ও পরিচালক অন্বিতা দত্ত এই সিরিজ়ের জন্য কলম ধরেছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন মুকুল অভয়ঙ্কর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মুক্তি পেতে চলেছে এই সিরিজ।

এই সিরিজের মাধ্যমেই ডিজিটাল মাধ্যমে পা রাখতে চলেছেন মিঠুন। আপাতত তিনি একটি হিন্দি রিয়্যালিটি শো এর বিচারকের দায়িত্বে আছেন। তার শুটিংও চলছে পুরোদমে। অন্য দিকে শ্রুতি হাসান প্রায় ১২ বছর পরে ফের কাজ করলেন মিঠুনের সঙ্গে।

শ্রুতি হাসান বলেন, আমার ডেবিউ ছবি ‘লাক’-এ মিঠুনদা ছিলেন। আমি ওই ছবিতে খুব খারাপ অভিনয় করা সত্ত্বেও, উনি আমার প্রশংসাই করেছিলেন। এত বছর পরে আবার ওর সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দ পেয়েছি। উনি আমার মা-বাবাকে খুব ভালো করেই চেনেন। তাই সেটে সব সময়ে আমার প্রতি অভিভাবকসুলভ আচরণ করতেন মিঠুনদা। খবর আনন্দবাজার পত্রিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App