×

বিনোদন

করোনা আক্রান্ত কাজল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১১:৫৫ এএম

করোনা আক্রান্ত কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি। ফাইল ছবি

করোনা আক্রান্ত কাজল

ওমিক্রনের কারণে নাজেহাল ভারত। করোনার তৃতীয় ঢেউয়ে সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন দেশটির একের পর এক তারকা। এ বার করোনা আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি। অভিনেত্রী নিজেই ভক্তদের সেই খবর জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

রবিবার ইনস্টাগ্রামে মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেদি হাতে মেয়ের ছবির ক্যাপশনে কাজল জানান নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কাজল সুলভ রসিকতায় ‘ডিডিএলজে গার্ল’ জানান সর্দিতে ব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি আইসলোশনে আছেন। মেয়েকে ‘মিস’ করছেন।

বলিউড অভিনেত্রী ব্যস্ত ছিলেন তার আগামী ছবির কাজে। অসুস্থতার কারণে আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ ছবিতে তার শুটিং বন্ধ থাকছে বলে জানা গেছে। অভিনেত্রীর মেয়ে পড়াশোনার সুত্রে রয়েছেন সিঙ্গাপুরে। কাজলের স্বামী অজয়ও করোনা আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি। কাজলের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তার অনুরাগীরা। বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্য সবাই দ্রুত সুস্থতা কামনা করেছেন। পোস্টে মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। তবে তিনি লিখেছেন নিয়াশাকে অপরূপ সুন্দর লাগছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App