×

বিনোদন

পীরজাদার বিরুদ্ধে মামলার হুমকি হিরো আলমের (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০২:১৭ পিএম

পীরজাদার বিরুদ্ধে মামলার হুমকি হিরো আলমের (ভিডিও)
পীরজাদার বিরুদ্ধে মামলার হুমকি হিরো আলমের (ভিডিও)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের নামে মামলা করার হুমকি দিয়েছেন হিরো আলম।

রবিবার (৩০ জানুয়ারি) ইউটিউবে এক ভিডিও বার্তায় তিনি বলেন, পীরজাদা হারুন চলচ্চিত্রের মানুষদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে।

নির্বাচনের দিন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের এফডিসিতে ঢুকতে দেয়া হয়নি। আবার নিপুণ আপুর কাছে নাকি চুমু চাইছে। কী একটা লজ্জাজনক ব্যাপার! এরকম লোক এফডিসিতে থাকলে চলচ্চিত্রের উন্নতির চেয়ে ক্ষতি হবে। এরকম লোককে জেলখানায় রাখা উচিত। তার কারণে আমি হেনস্থা হয়েছি। সে আমার মানহানি করেছে, সম্মান হানি করেছে। এর নামে আমি মামলা করে দেব।

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের দিন শুধু ভোটার শিল্পী ও ভোট গ্রহণের সঙ্গে যুক্তদের এফডিসিতে ঢুকতে দেয়া হয়েছে। এছাড়া অন্যদের ঢুকতে দেয়া হয়নি। এ কারণে ১৭টি সংগঠন সেখানে আন্দোলন শুরু করেছে। তারা পীরজাদা হারুন ও এফডিসি এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবি করছেন।

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। তবে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো তা মানতে রাজি নন।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয় লাভ করেছেন।

https://www.youtube.com/watch?v=AuthEm55RB0

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App