×

বিনোদন

২ বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন ববি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

২ বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি

২ বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন ববি

গত দুই বছর করোনা পরিস্থিতির জন্য কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেননি ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। মাঝে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেও ফিরতে পারেননি সিনেমায়। এবার রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমার মাধ্যমে বিরতি ভেঙে ফিরলেন প্রিয় আঙিনায়। যেখানে তার বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রথমদিনের শুটিং হয়েছে এফডিসি ও হাতিরঝিলে। পুরো মাস ধরেই রাজধানী ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলবে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।

ববি বলেন, 'দুই বছরেরও বেশি সময় কোনো সিনেমার শুটিং করিনি। এছাড়া আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম। ‘ময়ূরাক্ষী’র মাধ্যমে আবারও সিনেমার শুটিংয়ে ফিরতে পেরে খুব ভালো লাগছে। সামনে বিগ বাজেটের আরও কিছু কাজ করার কথা রয়েছে।'

পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে।

সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন। প্রযোজনায় আজ ইন্টারন্যাশনাল লিমিটেড। এর আবহ সংগীত ও গান তৈরি করছেন জাহিদ নিরব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App