×

বিনোদন

হিরে-জহরত খচিত ৪৬ কোটির সোনার গাউন গায়ে উর্বশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩ এএম

হিরে-জহরত খচিত ৪৬ কোটির সোনার গাউন গায়ে উর্বশী

উর্বশী রাউতেলা

হিরে-জহরত খচিত ৪৬ কোটির সোনার গাউন গায়ে উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। নিজের ফ্যাশন স্টেটমেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী। সম্প্রতি নেটমাধ্যমে একটি গাউনের ছবি শেয়ার করেছেন নায়িকা। যা দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে নেটিজেনদের। আরব ফ্যাশন উইকে ওই গাউন পরে শো স্টপার হিসেবে হাজির হয়েছিলেন এই বলিউড সুন্দরী।

উর্বশী রাউতেলা প্রথম ভারতীয়, যিনি দুবার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন। তবে এই ফ্যাশন আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে উর্বশীর গাউন। মণিমুক্তোখচিত বিশেষ এই গাউনের দাম শুনলে যে কারও চোখ কপালে উঠবে। আরব ফ্যাশন উইকে সোনালি হাই থাই স্লিট গাউন পরেছিলেন এই বলিউড ডিভা। হিরে-জহরত দিয়ে বানানো এই গাউন পরে বেশ বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন তিনি।

উর্বশীর এই গাউন মহারানি ‘ক্লিওপেট্রা’ দ্বারা অনুপ্রাণিত। মাথা থেকে পা পর্যন্ত অলংকারে সেজে উঠেছিলেন নায়িকা। এই গাউনের মূল্য ভারতীয় মুদ্রায় ৪০ কোটি টাকা। বলিউড ডিভার মাথার অলংকার আর গাউনটি ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার ফার্নে ওয়ান আমানতো।

খ্যাতনামা ডিজাইনার এই বিশেষ গাউনের নাম রেখেছেন ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’। বিয়ন্সে ও জেনিফার লোপেজের মতো আরও অনেক আন্তর্জাতিক তারকার পোশাক ডিজাইন করেছেন আমানতো। আপাতত নেটমাধ্যমে আলোচনায় আছে উর্বশীর এই গাউন। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App