×

বিনোদন

মা হচ্ছেন মারিয়া নূর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭ এএম

মা হচ্ছেন মারিয়া নূর

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর। ছবি: ফেসবুক থেকে

মা হচ্ছেন মারিয়া নূর

জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূর। উপস্থাপনার জগতে তার  আলাদা এক ক্যারিশমা রয়েছে। নিজস্ব ধরন আর কণ্ঠশৈলীর অনুপম ব্যবহারের মাধ্যমে তিনি খুব শীঘ্রই দর্শকের নজরে আসেন।

চলচ্চিত্রে অভিনয় ও রেডিও জকি হিসেবে মিডিয়াতে কাজ শুরু করলেও টিভি উপস্থাপনায় নিজের অবস্থান শক্ত করে নেন। কিন্তু হঠাৎ করে সব ধরনের কাজ থেকে বিরতিতে যান তিনি। এর কারণ অবশেষে জানা গেছে।

বুধবার (৩ জানুয়ারি) মারিয়া নূর ভেরিফাইড ফেসবুক পেইজে বলেন, নতুন এক অ্যাডভেঞ্চার শুরু হওয়ার পথে। মা হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। খবরটি জানানোর পাশাপাশি স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে মারিয়া নূরের সর্বশেষ ছবি দেখা গেছে।

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর ২০১১ সালের ১৫ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এবার নতুন অতিথি আসছে।

বিরতিতে যাওয়ার আগে গত বছর মারিয়া ওয়েব ফিল্মে কাজ শুরু করেন। মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়ে মারিয়া শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে জানান দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App