×

বিনোদন

রবিবার শপথ নেবেন নবনির্বাচিত শিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ পিএম

রবিবার শপথ নেবেন নবনির্বাচিত শিল্পীরা

ইলিয়াস কাঞ্চন, সাইমন সাদিক ও নিপুণ আক্তার। ছবি: ফেসবুক থেকে

রবিবার শপথ নেবেন নবনির্বাচিত শিল্পীরা

নিপুণের জয়ের জন্যই যেন অপেক্ষা করছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির বিজয়ী প্রার্থীরা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গঠিত আপিল বোর্ড নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। এর পরই নির্বাচিত শিল্পীরা একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, রবিবার বিকেল ৫টায় সবাই শপথ গ্রহণ করবেন। খবরটি নিশ্চিত করেছেন সহ-সাধারণ সম্পাদক পদে সদ্য বিজয়ী নায়ক সাইমন সাদিক।

তিনি বলেন, আমরা আপিল বোর্ডের রায়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত রায় পেয়েছি। আমাদের প্যানেল থেকেই সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এখন শিল্পীদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা সবার অনুমতি নিয়েই রবিবার বিকেল ৫টায় শপথ বাক্য পাঠ করতে চাই। আমাদের শপথ বাক্য পাঠ করাবেন আপিল বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন।

তবে শপথ পাঠ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই আমন্ত্রণ জানানো হবে না। এ প্রসঙ্গে সাইমন বলেন, নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই শপথ বাক্য পাঠের সময় আমরা দেখতে চাই না। তারা অসাধু ব্যক্তি।

২০২২-২০২৪ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে বিজয়ীরা হলেন ইলিয়াস কাঞ্চন (সভাপতি), নিপুণ আক্তার (সাধারণ সম্পাদক), মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল (সহ-সভাপতি), সাইমন সাদিক (সহ-সাধারণ সম্পাদক), মামনুন ইমন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), জয় চৌধুরী (আন্তর্জাতিক সম্পাদক), শাহনূর (সাংগঠনিক সম্পাদক), আরমান (দপ্তর ও প্রচার সম্পাদক), আজাদ খান (কোষাধ্যক্ষ)।

কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে বিজয়ীরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, সুচরিতা, আলীরাজ, অরুণা বিশ্বাস, অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া, নাদির খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের দাফন সম্পন্ন

সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের দাফন সম্পন্ন

জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা পুত্রবধুর, তারপর যা হলো...

জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা পুত্রবধুর, তারপর যা হলো...

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানিয়েছে

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানিয়েছে

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App