×

বিনোদন

চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৩ পিএম

চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর

চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর

প্রেমের গানে মুগ্ধতা ছড়াতেন তিনি, কণ্ঠের জাদুতে মোহিত করতেন হাজার হাজার প্রেমিক-প্রেমিকাদের। অথচ সেই লতা মঙ্গেশকরের জীবনেই নাকি কখনও প্রেম আসেনি। ব্যক্তি জীবনে ‌'ব্যাচেলর' জীবন যাপন করে গেছেন। বিয়ে করেননি কখনও।

রবিবার (৬ ফেব্রুয়ারি) ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী এই লতা মঙ্গেশকর না ফেরার দেশে চলে গেলেন। টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকাল সোয়া আটটার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

কিংবদন্তি লতা মঙ্গেশকর প্রধানত দুটি কারণে বিয়ে করেননি। যার একটি ছোট ভাইবোনদের শিক্ষা থেকে শুরু করে ক্যারিয়ারে জীবনের বেশি সময় অতিবাহিত করেছেন তিনি। খবর বলিউড শাদিস ডটকমের।

সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি রাজ সিং দুঙ্গারপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে লতার। কিন্তু সেই সম্পর্ক বিয়েতে গড়ায়নি লতা রাজ-পরিবারের না হওয়ায়। বিয়েতে মত দেয়নি রাজ সিং দুঙ্গারপুরের পরিবার।

খালিদ মহম্মদকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মনের ঝাঁপি খুলেছিলেন লতা মঙ্গেশকর। সেখানে প্রেমে পড়া প্রসঙ্গে লতা মুচকি হেসে জানিয়েছিলেন, হ্যাঁ, পড়েছি তো, তবে শুধু নিজের কাজের সঙ্গে। আর আমি ভালোবেসেছি আমার আপনজনদের, আমার পরিবারকে, আর কাউকে নয়।

সেই সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে লতা বলেছিলেন, একমাত্র আমার মা আমার বিয়ে নিয়ে জোরাজুরি করতেন, একসময় তিনিও হাল ছেড়ে দেন। আমার কাছে আমার পরিবার বিয়ের চেয়ে বেশি জরুরি ছিল। কিন্তু এমনটা অস্বীকার করব না যে আমাকে কোনো দিন একাকিত্ব ঘিরে ধরেনি, তাহলে তো আমি মানুষই হতাম না। বিবাহিত হোন কিংবা সিঙ্গেল, একাকিত্ব সবার জীবনে আছে। কখনও কখনও এই একাকিত্ব ক্ষতিকারক হয়। তবে বলব, আমি খুবই সৌভাগ্যবান যে ভালোবাসার মানুষেরা আমার আশপাশে সব সময় থেকেছে।

লতা মঙ্গেশকর রবিবার ভারতীয় সময় সকাল ৮টা ১২ মিনিটে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৯২ বছর বয়সে স্বজনসহ অসংখ্য ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

বাংলা গানে তুমুল জনপ্রিয় লতা মঙ্গেশকর। ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’, ‘ও পলাশ ও শিমুল’, ‘আকাশপ্রদীপ জ্বেলে’সহ আরও অনেক বিখ্যাত বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতে ক্যারিয়ার শুরু করেন লতা মঙ্গেশকর। ৭০ বছরের ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এ শিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App