×

বিনোদন

আমেরিকায় প্রিমিয়ার হচ্ছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৯ পিএম

আমেরিকায় প্রিমিয়ার হচ্ছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'

'শ্বশুরবাড়ি জিন্দাবাদ২' ছবির একটি গানের দৃশ্যে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।

আমেরিকায় প্রিমিয়ার হচ্ছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'। তার একদিন পরেই ১২ ফেব্রুয়ারি আমেরিকার নিউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছবিটির প্রিমিয়ার হবে।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি করোনার কারণে দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমাদের প্রতিটি চলচ্চিত্রই আমরা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করে থাকি। 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' ও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে শো করব। আশা করছি দর্শকরা ছবিটি ভালোভাবে উপভোগ করবেন।

তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App