×

বিনোদন

কেমন আছেন প্রবীর মিত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৮ এএম

কেমন আছেন প্রবীর মিত্র

প্রবীর মিত্র

কেমন আছেন প্রবীর মিত্র

কয়েক বছর ধরে অসুস্থ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনয়শিল্পী প্রবীর মিত্র। যে কারণে তাকে চলচ্চিত্র অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যেত না।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জানা যায়, প্রবীর মিত্র এখন ভারতের দিল্লিতে তার বোনের বাড়িতে তিন সন্তানের সঙ্গে আছেন। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন।

৭৯ বছর বয়সী প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন। হাঁটুর ব্যথায় ঘর থেকে বের হতে পারেন না এই অভিনেতা। ২০২০ সালের জুলাই মাসে তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। পর্দায় নায়ক চরিত্রে সাফল্যের পর চরিত্রাভিনেতা হিসেবেও আলো ছড়িয়েছেন প্রবীর মিত্র। এরপর চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এ জ্যেষ্ঠ অভিনয়শিল্পী।

পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন বলেন, পুরো বডি চেকআপ করাতে বাবাকে (শ্বশুর) দিল্লি যেতে হয়েছে। যদিও এমনিতে ঢাকার দুটি হাসপাতালে তিনি নিয়মিত চেকআপ করাতেন। কিছুদিন ধরে দিল্লিতে থাকা বোনকে দেখতে চাইছিলেন। তাই বডি চেকআপের জন্য দিল্লিকে বেছে নেন। এতে চিকিৎসা হলো, বোনের সঙ্গেও দেখা হলো।

সোনিয়া জানান, ৩ ফেব্রুয়ারি প্রবীর মিত্র দিল্লিতে যান। যাওয়ার পর প্রথম তিন দিন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে থাকতে হয়েছে। কোনো ধরনের শারীরিক জটিলতা না থাকায় পরে বোনের বাসায় চলে যান। তিনি বলেন, হাসপাতালে থেকে বডি চেকআপ করা লাগত না। যেহেতু এখন করোনার সময়, তাই ঝুঁকি নিতে চাননি বাবা। এখন তিনি ভালো আছেন।

প্রবীর কুমার মিত্রের জন্ম ১৯৪৩ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুন বাজারে। পৈতৃক নিবাস কেরানীগঞ্জের শাক্তায়। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চায় যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেন। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরে ওই পরিচালকের জলছবি সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় নায়কের ভূমিকায় প্রবীর মিত্রকে দেখা গেছে। এ ছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘জীবন তৃষ্ণা’, ‘সীমার’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘প্রতিজ্ঞা’, ‘অঙ্গার’, ‘পুত্রবধূ’, ‘নয়নের আলো’, ‘চাষীর মেয়ে’, ‘দুই পয়সার আলতা’, ‘আবদার’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ইত্যাদি।

কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App