×

বিনোদন

ইমরানের নতুন গান ‘কে রাখে আমারে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৪:৪২ পিএম

ইমরানের নতুন গান ‘কে রাখে আমারে’

ইমরান মাহমুদুল ও সেমন্তী সৌমি।

ইমরানের নতুন গান ‘কে রাখে আমারে’

গত এক দশকে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। গান গাওয়ার পাশাপাশি তার সুর ও সংগীত পরিচালনায় অনেক শিল্পীর গানও পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এ বছর রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নিজের অবস্থানকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। গান করছেন নিয়মিত।

এরই ধারাবাহিকতায় এবার তিনি শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন আরও এক নতুন গান। গানটির শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন তরুণ কণ্ঠশিল্পী জিসান খান শুভ। গানটি গাওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজনও করেছেন ইমরান।

ত্রিভুজ প্রেমের দারুন এক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘কে রাখে আমারে’ গানটিতে ইমরানের সঙ্গে ভিডিওতে জুটি বেঁধেছেন সেমন্তী সৌমি। সঙ্গে আছেন আদর আহমেদ।

নতুন এই গান প্রসঙ্গে ইমরান বলেন, জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার। ওর গীতিকবিতাগুলোও চমৎকার। প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। খুবই চমৎকার কথা ও সুরের গান ‘কে রাখে আমারে’। আর চন্দন দা’র ভিডিও মানেই ভিন্ন কিছু। এবারও তার ব্যতিক্রম হয়নি। সব মিলে গানটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবে। আশা করছি তাদের ভালো লাগবে গানটি।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১০ মার্চ, বৃহস্পতিবার তাদের ইউটিউবে প্রকাশ করা হবে ‘কে রাখে আমারে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে শুনতে পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App