×

বিনোদন

আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই: মেহজাবীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৮:০৫ পিএম

আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই: মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

একটা কাজের শুটিং শেষ করেই আরেকটার শুটিংয়ে যেতে হয় দেশের নাটক অভিনেতাদের। মাঝখানে বিশ্রামের খুব একটা সময় পান না তারা। বিষয়টি উল্লেখ করে নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন তাই বললেন, 'আমি মনে করি আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি।'

মেহজাবীন চৌধুরী আরও বলেন, 'শুধু আমি নই, প্রত্যেক শিল্পীর ২-৩ দিন এক নাটকে কাজ করে পরের দিন আরেক শুটিংয়ে যেতে হয়। এতো কম সময়ে এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী তারাই শুধু বুঝি।'

'সাবরিনা' নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। এর মাধ্যমে প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করলেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। আগামী ১৭ মার্চ হইচইয়ে এটি মুক্তি পেতে যাচ্ছে।

মুক্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই কথাগুলো বলেন মেহজাবীন।

তিনি আরও বলেন, ‘আমরা অনেক বেশি খাটতে পছন্দ করি এবং অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। এজন্য আমরা অনেক বেশি পরিশ্রমী, তাই অনেকটাই আমরা সফল হতে পারি। যদিও বাজেট কম থাকে তবুও আমরা সবসময় অসাধারণ কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এতে শিল্পীদের পাশাপাশি পরিচালক, টেকনিক্যাল টিম ক্রু সবার ক্রেডিট থাকে।'

সাবরিনার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। একসঙ্গে সাবরিনা চরিত্রে অভিনয় করেছেন অর্ষাও। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী ও সৈয়দ জামান শাওন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App