×

বিনোদন

অ্যামির সঙ্গে ছাড়াছাড়ির ১০ বছর পর যা বললেন প্রতীক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১২:৩২ পিএম

অ্যামির সঙ্গে ছাড়াছাড়ির ১০ বছর পর যা বললেন প্রতীক

অ্যামি জ্যাকসন ও প্রতীক বাবর

অ্যামির সঙ্গে ছাড়াছাড়ির ১০ বছর পর যা বললেন প্রতীক

ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক নিয়ে ১০ বছর পার হয়ে গেলেও মুখ খোলেননি ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তবে এবার তার প্রেমিকপুরুষ প্রতীক সেই প্রেমপর্বের স্মৃতিচারণ করেছেন। ম্যাশেবল ইন্ডিয়াকে প্রতীক বাবর বলেন, ‘এক দিওয়ানা থা’ সিনেমার শুটিং চলাকালীন অ্যামির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এরপর যখন ছাড়াছাড়ি হয়, সেই সময় ছিলো আমার জীবনের অন্যতম কঠিন সময়।

তিনি আরও বলেন, তখন আমার বয়স মাত্র ২৫ বছর। সেই বয়সে হৃদয় ভাঙার কষ্ট অন্যরকম ছিলো। ছাড়াছাড়ির পর সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। বলতে পারেন, স্রেফ গায়েব হয়ে গেছিলাম।

সেসময় বলিউড সূত্রে জানা যায়, অ্যামির সঙ্গে ছাড়াছাড়ির বিষয়টি ভুলে থাকতে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন প্রতীক। পরবর্তী রিহ্যাবে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

প্রতীকের সঙ্গে বিচ্ছেদের পর জর্জ পানাইয়োতুর সঙ্গে সম্পর্কে জড়ান অ্যামি। শুধু তাই নয়, বাগদানও সারেন এই অভিনেত্রী। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। সম্প্রতি শোনা যায়, ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইক এর সঙ্গে গত কয়েক মাস ধরে প্রেম করছেন অ্যামি জ্যাকসন। সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ জুটির প্রথম পরিচয়। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা।

অ্যামি জ্যাকসন বেশিরভাগ সময় দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। তবে বলিউডেও অল্পবিস্তর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রতীকের সঙ্গে ছাড়াছাড়ির পর জর্জ পানােইয়োতুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এর মধ্যে তার সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন অভিনেত্রী অ্যামি। ২০১৯ সালে বিয়ের আগেই এক ছেলের জন্ম দেন তিনি। পরে জানা গেছে, এ সম্পর্ক থেকেও বেরিয়ে এসেছেন অ্যামি জ্যাকসন। জর্জের সঙ্গে সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম পরিচয় হয়। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয় জেগে ওঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App