×

বিনোদন

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০২:১২ পিএম

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’

রেহানা মরিয়ম নূর ছবির অভিনেত্রী বাঁধন

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে গতকাল শুক্রবার (১৮ মার্চ) প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমেরি হক বাঁধন। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে সেসব ছবি।

ফেসবুক পেজে শেয়ার করা এসব ছবির ক্যাপশনে লেখা হয়েছে, নিখুঁত! আজমেরি হক, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন। রেহানা, চলচ্চিত্র উৎসবটির ২৬ তম আসরের ওপেনিং ফিল্ম, এটি ছিল কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম ছবি। পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ক্ষমতা কাঠামোর কারণে সৃষ্ট নারীদের সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে এখানে।

উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়, আটদিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। এর মধ্যে গত ১ মার্চ ট্যাগোর থিয়েটারে সিনেমাটি দেখানো হয় এবং আগামী ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির আরেকটি শো আছে।

রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। গত বছরের জুন থেকেই সিনেমাটি ছিল আলোচনায়। জুলাইয়ে কান উৎসবে দেখানোর পর আন্তর্জাতিক মিডিয়াতে ছবিটি নিয়ে হয় বেশ প্রশংসা!

কান উৎসবে দেখানোর পর ‘রেহানা’ ঘুরে এসেছে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ অনেকগুলো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App