×

বিনোদন

স্বাধীনতা দিবসে ‘স্বাধীনতা তোমার জন্য’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০১:২৪ পিএম

স্বাধীনতা দিবসে ‘স্বাধীনতা তোমার জন্য’

‘স্বাধীনতা তোমার জন্য’ নাটকের একটি দৃশ্য

স্বাধীনতা দিবসে ‘স্বাধীনতা তোমার জন্য’

‘স্বাধীনতা তোমার জন্য’ নাটকের একটি দৃশ্যে শাহেদ শরীফ খান, আফরোজা হোসেন, সুস্ময় ও ঝিলিক। ছবি: ভোরের কাগজ

স্বাধীনতা দিবসে ‘স্বাধীনতা তোমার জন্য’

‘স্বাধীনতা তোমার জন্য’ নাটকের একটি দৃশ্যে ঝিলিকের সঙ্গে শাহেদ শরীফ চৌধুরী

স্বাধীনতা দিবসে ‘স্বাধীনতা তোমার জন্য’

২৫ মার্চ ১৯৭১। অপারেশন সার্চলাইট শুরু করলো পাকিস্তানি সেনাবাহিনী। নির্বিচারে নরহত্যা শুরু করল তারা। শুরু হলো শতাব্দীর নিষ্ঠুর নির্মম গণহত্যা। ঢাকা শহর জ্বলছে। প্রাণভয়ে মানুষ শহর ছেড়ে পালাবার পথ খুঁজছে। নিরীহ সঙ্গীত শিক্ষক শ্যামল দত্ত। ভাবছেন শিশুপুত্র-কন্যা আর স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন তিনি। ২৭ মার্চ স্বল্প সময়ের জন্য উঠে গেল কারফিউ। এর মধ্যেই পরিবার নিয়ে বেরিয়ে গেলেন শ্যামল। ঢাকার পাশে জিঞ্জিরায় গিয়ে আশ্রয় নিলেন। ভাবলেন এখান থেকে কয়েকদিন পর আরও নিরাপদ স্থানে চলে যাবেন। কিন্তু ২ এপ্রিল জিঞ্জিরায় আক্রমণ চালালো পাকিস্তানি বাহিনী। চালালো গণহত্যা। স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে কোনোরকমে পরিস্থিতি এড়াবার সিদ্ধান্ত নিলেন। উঠলেন নৌকায়। কিন্তু যাত্রীর চাপে নৌকা ডুবুডুবু।

[caption id="attachment_341713" align="aligncenter" width="700"] ‘স্বাধীনতা তোমার জন্য’ নাটকের একটি দৃশ্য[/caption]

পাশের নৌকার এক যাত্রী শ্যামলের মেয়েকে কোলে তুলে নিলেন। বললেন, ওপারে নেমে মেয়েকে তাদের হাতে তুলে দেবেন। এরমধ্যেই গানবোট থেকে গুলিবর্ষণ শুরু করল পাকিস্তানি সেনারা। দুই নৌকা দুদিকে সরে গেল। কন্যাকে চিরতরে হারালেন শ্যামল। দেশ স্বাধীন হলো। কন্যাকে আর ফিরে পেলেন না তিনি। এরইমধ্যে গত হয়েছেন শ্যামল ও তার স্ত্রী। বোনের শোকে কাতর ভাইটি এখনও খুঁজে ফেরে হারিয়ে যাওয়া বোনটিকে। প্রাণপ্রিয় বোনটিকে আর কি খুঁজে পাওয়া যাবে?

[caption id="attachment_341716" align="aligncenter" width="700"] ‘স্বাধীনতা তোমার জন্য’ নাটকের একটি দৃশ্যে ঝিলিকের সঙ্গে শাহেদ শরীফ খান[/caption]

এমন গল্পেই নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘স্বাধীনতা তোমার জন্য’। রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, ফারজানা চুমকী, ঝিলিক, সুস্ময়, আতিকুর রহমান, তারিকুজ্জামান তপন, হাফিজুর রহমান, আফরোজা হোসেন, হানিফ খানসহ আরও অনেকে। প্রচারিত হবে ২৬ মার্চ রাত নয়টায়।

এছাড়াও স্বাধীনতা দিবসে বিটিভিতে প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, লাইভ কনসার্ট, কবিতা পাঠের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, স্বাধীন বাংলার শিল্পীদের সাক্ষাৎকারের অনুষ্ঠান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভূমিকা পালনকারীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App