×

বিনোদন

ভারতীয় সিনেমায় সর্বকালের সেরা শুরু আরআরআরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৯:৫৮ এএম

ভারতীয় সিনেমায় সর্বকালের সেরা শুরু আরআরআরের

বিশ্বব্যাপী ২৫৭ কোটির কালেকশন ‘আরআরআর’-এর

ভারতীয় সিনেমায় সর্বকালের সেরা শুরু আরআরআরের

প্রায় সাড়ে তিন বছর পর, রুপালি পর্দায় নিজের জাদু নিয়ে ফিরলেন পরিচালক এসএস রাজামৌলি। ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে 'আরআরআর'। এসএস রাজামৌলি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ এবং আলিয়া ভাট। সূত্রের খবর, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। খবর হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সিনেমায় মুক্তির প্রথম দিনে বক্স অফিসে সর্বকালের সেরা পারফরম্যান্স এই ছবির। ঘটনাক্রমে রাজামৌলির আগের মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির প্রথম দিনের রেকর্ড ব্রেক করেছে এই ছবি। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ প্রথম দিনে ২২৪ কোটির ব্যবসা করেছিল।

https://twitter.com/ManobalaV/status/1507599319045599240?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1507599319045599240%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Frrr-box-office-collections-day-1-mints-257-crore-worldwide-film-has-all-time-best-opening-by-indian-cinema-31648286578958.html

বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭.১৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। এর মধ্যে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ১২০ কোটি এবং বিদেশে ৭৮ কোটি টাকা বক্স অফিস কালেকশন এই ছবির।

BoxOfficeIndia.com-এর রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র উত্তরাঞ্চল থেকে ফিল্মের হিন্দি ডাব করা ভার্সন ১৯ কোটির ব্যবসা করেছে। যা অন্যান্য সাম্প্রতিক দক্ষিণের মুক্তির তুলনায় অনেক বেশি। ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং প্রভাস-অভিনীত ‘রাধে শ্যাম’-এর হিন্দি ভার্সন উভয় সিনেমাই প্রথম দিনে প্রায় ৩ থেকে ৪ কোটির ব্যবসা করেছে।

বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে 'আরআরআর'। ৩০০ কোটির বেশি বাজেটে তৈরি হয়েছে এই ছবি। ছবির মাধ্যমে পরিচালক ভারতের একাধিক দেশপ্রেমীদের শ্রদ্ধা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App