×

বিনোদন

১০০ কোটির ক্লাবে ‘আরআরআর’ ছবির হিন্দি ভার্সন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৭:২২ পিএম

১০০ কোটির ক্লাবে ‘আরআরআর’ ছবির হিন্দি ভার্সন

‘আরআরআর’ ছবির মূল চরিত্রের অভিনেতা-অভিনেত্রীরা

১০০ কোটির ক্লাবে ‘আরআরআর’ ছবির হিন্দি ভার্সন

বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। শুধু দক্ষিণ ভারতেই নয়, ছবিটি ভারত ছাড়িয়ে অন্য দেশেও জনপ্রিয়তা পেয়েছে। বাহুবলী-২ ছবির বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে রামচরণ, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট অভিনীত এই ছবি। খবর জি নিউজের।

তিনদিনে ৫০০ কোটি টাকা কামিয়ে নিয়েছে ‘আরআরআর’। ছবিটি দেখতে অনেক হিন্দি ছবির দর্শকও হলমুখী হয়েছেন। তার প্রমাণ মিলেছে বক্স অফিসে। ১০০ কোটির ক্লাবে জায়গা পেল ছবিটির হিন্দি ভার্সন। দ্রুততম ১০০ কোটির দৌড়ে এই ছবি পিছনে ফেলে দিল গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ও দ্য কাশ্মীর ফাইলস। যেখানে আটদিনে কাশ্মীর ফাইলস ও ১৩ দিনে গাঙ্গুবাই পৌঁছেছে একশো কোটির ক্লাবে। সেখানে মাত্র পাঁচদিনেই সেই জায়গা করে নিল ‘আরআরআর’।

তামিল, তেলুগু, মালায়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এ ছবি। তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটি। আলিয়া ভাটের পাশাপাশি এতে একটি ক্যামিও রোলে রয়েছেন অজয় দেবগন। এখন পর্যন্ত এর আইএমডিবি রেটিং : ৯.১/১০।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App