×

বিনোদন

মসজিদে গিয়ে টুপি পরে কটাক্ষের শিকার যশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ১০:০৯ এএম

মসজিদে গিয়ে টুপি পরে কটাক্ষের শিকার যশ

হযরত বাল মসজিদে টুপি পরে ছবি তোলায় কটাক্ষের শিকার হন যশ দাশগুপ্ত

মসজিদে গিয়ে টুপি পরে কটাক্ষের শিকার যশ

যশ-নুসরাত

টলিউড জুটি যশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের সম্পর্ক নিয়ে গত বছর কম আলোচনা হয়নি। চলতি বছর সেই বিতর্ক কমলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং চলেই! এর মধ্যেই রবিবার ইন্সটাগ্রামে শ্রীনগরের হজরত বাল মসজিদে তোলা একটি ছবি পোস্ট করে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরাত। এরপর একই মসজিদে তোলা নিজের ছবি পোস্ট করেন যশও। কিন্তু যশকে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে মন্তব্য করেছেন অনেক সমালোচক। খবর হিন্দুস্তান টাইমসের।

মাথায় ফেজ টুপি। সাদা টি-শার্টের সঙ্গে ডেনিম জ্যাকেট এবং জিন্স প্যান্ট পরে ছবিগুলো তুলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তবে যশকে দেখে সামাজিক মাধ্যমে সমালোচকরা প্রশ্ন তুলেছে, মুসলিম মেয়ে বিয়ে করে তিনি কি নিজের ধর্ম ভুলেছেন?

এক ভক্ত তো প্রশ্ন করেই বসেছেন, নুসরাতের সঙ্গে তুমিও রোজা রাখবে নাকি?

ধর্ম নিয়ে কটাক্ষের নজির ভারতে বেশ পুরনো। কয়েকদিন আগে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির সঙ্গেও এমনই হয়েছে আজমীর শরিফ দরগায় পূজা দেয়ার জন্য। এদিকে নুসরাত-যশের ছেলে ঈশানের মাথায় ফেজ টুপি দেখে তাকেও ছাড়েননি সমালোচকরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, নুসরাত মুসলিম ও যশ হিন্দু। তাহলে ঈশানের ধর্ম কী হবে? আর এ প্রশ্নের মোক্ষম জবাবও দিয়েছেন অভিনেত্রী ও ঈশানের মা নুসরাত জাহান। তিনি বলেন, ঈশানকে একজন ভালো মানুষ হিসেবে বড় করতে চাই। আমি মুসলিম, যশ হিন্দু। আমাদের ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক। আমাদের ছেলে দুই ধর্মকেই চিনবে। যেভাবে দুর্গাপূজা ও কালীপূজা হয়, সেভাবেই ঈদ ও বড়দিন পালন করবে ঈশান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App