×

বিনোদন

নিজের রেস্টুরেন্টে ইফতারি বিক্রিতে ব্যস্ত মাহি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ১০:৩০ পিএম

নিজের রেস্টুরেন্টে ইফতারি বিক্রিতে ব্যস্ত মাহি

রোজার দ্বিতীয় দিনে ইফতারি বিক্রি করছেন মাহি

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্টটি এখনো চালু হয়নি, তবে এর সামনে চলছে ইফতারি বিক্রি। রোজার দ্বিতীয় দিনে ইফতারি বিক্রির সময় সেখানে উপস্থিত ছিলেন মাহি।

গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট ফারিশতা। সেখানে গিয়ে ফেসবুক লাইভে এসে মাহি বলেন, ‘প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’

এ সময় মাহির স্বামী রাকিব সরকারও ছিলেন। লাইভে মাহি ইফতারের বিভিন্ন আইটেম বানানো দেখান। মাহি জানান, রেস্টুরেন্টের ইনটেরিয়রের কাজ চলছে, চাঁদরাতে এর উদ্বোধন হবে।

রোজার মাসে টিভি পর্দায় ইফতারের কুইক রেসিপির অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাচ্ছে মাহিয়া মাহিকে। এছাড়া সম্প্রতি তিনি অফিসার নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App