×

বিনোদন

দেশের জন্য সাহায্য চাইলেন ইয়োহানি ডি’সিলভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ১২:২৮ এএম

দেশের জন্য সাহায্য চাইলেন ইয়োহানি ডি’সিলভা

চরম অস্থিরতা বিরাজমান শ্রীলঙ্কার জন্য সাহায্য চাইলেন দেশটির জনপ্রিয় গায়িকা ইয়োহানি ডি’সিলভা। ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা ও স্ট্যাটাসে সাহায্যের আহ্বান জানান ইয়োহানি। তিনি বলেন, ‘আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার ভক্তরা গানের বাইরেও মনের কিছু কথা বলার সুযোগ দেবেন। আমি কয়েক সপ্তাহ যাবত ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে।’

নিজ দেশকে স্বর্গের মতো দাবি করে ইয়োহানি লিখেছেন, ‘গত কয়েক দিনে আপনারা হয়তো শ্রীলঙ্কা থেকে অনেক খারাপ খবর পাচ্ছেন, তবে আমি হলফ করে বলতে পারি, আমার বাড়ি এ দ্বীপরাষ্ট্র সত্যিই স্বর্গের মতো, যেখানে রয়েছে চমৎকার সব মানুষ, যাদের অনেকেই আমার বন্ধু ও ভক্ত। শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি সবসময়ই অরাজনৈতিক ছিলাম। আমি ও আমার দল কারও কোনো অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও এ নীতি আমি বজায় রাখব, তবে আমার দেশের একজন প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমাদের দেশের গুরুতর পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের পক্ষে কথা বলতে চেয়েছি। আমি সবসময় বিশ্বাস করি যে, কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলঙ্কার মানুষের এই কঠিন সময়ে এ সহায়তা দরকার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App