×

বিনোদন

সোনম কাপুরের বাসায় চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৪:৪২ পিএম

সোনম কাপুরের বাসায় চুরি

সোনম কাপুর

সোনম কাপুরের বাসায় চুরি

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার নয়াদিল্লির বাসায় কোটি টাকার চুরি হয়েছে। দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত বাসাটিতে সোনমের শ্বশুর হরিশ আহুজা, শাশুড়ি প্রিয়া আহুজা ও দাদি শাশুড়ি সরলা আহুজা থাকেন। চুরির ঘটনাটি ঘটেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে।

সোনমের বিষয় হওয়ায় চুরির ঘটনাটি গোপন রাখা হয়েছিল। তবে শুক্রবার (৮ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে। নগদ অর্থ ও গহনা চুরি হয়েছে, যার মূল্য প্রায় তিন কোটি ৪০ লাখ রুপি।

সোনম ও আনন্দ আহুজা বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। তাদের নয়াদিল্লির বাসায় গাড়ি চালক, কেয়ারটেকার মিলিয়ে মোট ২৫ জন কর্মচারী আছেন। তদন্তকারীরা চুরির বিষয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় সরলা আহুজা দাবি করেন, গত ১১ ফেব্রুয়ারি আলমারিতে গহনা ও টাকা খুঁজতে গিয়ে চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি। প্রায় দুই বছর আগে শেষবার আলমারিতে গহনা ও টাকা দেখেছিলেন। এরপর ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে মামলা দায়ের করা হয়।

ইতোমধ্যে এ মামলার তদন্ত শুরু হয়েছে। দোষীদের খুঁজতে গত এক বছরের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশের পাশাপাশি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিজ বিভাগ তদন্তে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App