×

বিনোদন

বিমানবন্দরে হেনস্তার শিকার আয়েশা টাকিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১১:০৯ এএম

বিমানবন্দরে হেনস্তার শিকার আয়েশা টাকিয়া

আয়েশা টাকিয়া

বিমানবন্দরে হেনস্তার শিকার আয়েশা টাকিয়া

বলিউড সুন্দরী আয়েশা টাকিয়া বিমানবন্দরে হেনস্তার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সপরিবারে মুম্বাইয়ের ফ্লাইট ধরার সময় তাকে জোর করে লাইনচ্যুত করেন গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসার। শুধু তাই নয়, নিরাপত্তাকর্মীরা তাকে স্পর্শ করেছিলেন বলেও অভিযোগ।

আয়েশার স্বামী ফারহান আজমি টুইটারে এই অভিযোগ করেছেন। তার বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ সময় দুইজন নিরাপত্তাকর্মী তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন।

এ ঘটনায় অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে ফারহান টুইট করতেই চারিদিকে সাড়া পড়ে যায়।

এ ঘটনায় ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App