×

বিনোদন

ছোটবেলায় সাবান খেয়েছিলেন তারানা হালিম!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৩:১৮ পিএম

ছোটবেলায় সাবান খেয়েছিলেন তারানা হালিম!

শনিবার মাছরাঙা টিভিতে ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অভিনেত্রী তারানা হালিম। ছবি: ভোরের কাগজ

ছোটবেলায় সাবান খেয়েছিলেন তারানা হালিম!

শনিবার ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে উপস্থাপক ও উপস্থাপিকার সঙ্গে অভিনেত্রী তারানা হালিম। ছবি: ভোরের কাগজ

ছোটবেলায় সাবান খেয়েছিলেন তারানা হালিম!

বরেণ্য অভিনেত্রী, আইনজীবী, সাবেক সংসদ সদস্য তারানা হালিমকে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল নানান পদে অনেক কঠিন দায়িত্বের সহজ সমাধান করতে হয়। যদিও তার শৈশব ছিল অন্য আর দশজনের মতই সহজ-সরল। যেমন- একবার ছোটবেলায় পুরো একটি সাবান কামড়ে গিলে ফেলেছিলেন।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান ‘রাঙা সকাল’ এর অতিথির আসনে বসে তারানা হালিম হারিয়ে যান তার বর্ণাঢ্যময় জীবনের নানান গল্পে। শৈশবের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ছোটবেলায় আশেপাশের অনেকেই আমার গায়ের রং নিয়ে কটু কথা বলতো। যেহেতু শিশু মন, মানুষের কথায় প্রভাবিত হয়েছিলাম। মন খারাপ করে ভাবতাম, কেন উজ্জ্বল শ্যামলা হলাম? কেন দুধে-আলতা ফর্সা হলাম না। অবশ্য শুধু বাইরের মানুষের দোষ দিয়ে কি হবে, আমার একমাত্র ভাইও আমার দুর্বল জায়গা নিয়ে মজা করে ক্ষেপাতো।

[caption id="attachment_345137" align="aligncenter" width="700"] শনিবার ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে উপস্থাপক ও উপস্থাপিকার সঙ্গে অভিনেত্রী তারানা হালিম। ছবি: ভোরের কাগজ[/caption]

কষ্ট সহ্য করতে না পেরে একদিন কাঁদতে কাঁদতে বাথরুমে গিয়ে পুরো একটা সাবান গিলে ফেলেছিলাম। ভেবেছিলাম, সাবান খেয়ে যদি গায়ের ধুলো ময়লা চলে যায়, তাহলে নিশ্চয়ই সাবান খেলে ফর্সাও হওয়া যাবে। বড় হয়ে এই ঘটনার কথা যতবার ভেবেছি, হেসেছি। সেই সঙ্গে আল্লাহকে ধন্যবাদ দিয়েছি, আমাকে যেভাবে তিনি তৈরি করেছেন, তার জন্য। সব মানুষই সুন্দর। অসৎ কর্মই কিছু মানুষকে ক্ষেত্র বিশেষে অসুন্দর করে তোলে।

বাংলাদেশ টেলিভিশনে শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র প্রথম চ্যাম্পিয়ন ছিলেন তারানা হালিম। কেজি টু’তে পড়ার সময়, ৫ বছর বয়সে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের হাত ধরে প্রথম অভিনয় করেন ‘ঘুঘু শিকারী’ নাটকে। তাও পিঁপড়ার চরিত্রে। তারানা হালিমের জীবনে ‘৯’ সংখ্যাটির একটি মজার সংযোগ রয়েছে। ১৯৮২ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড থেকে তিনি নবম হয়েছিলেন, ১৯৮৪ সালে এইচএসসিতেও নবম, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলএম পরীক্ষাতেও নবম হয়েছিলেন। নবম সংসদ অধিবেশনে প্রথমবার সংসদ হয়েছিলেন, সেটিও ২০০৯ সালে। রুম্মান রশীদ খান ও খালেদা’র উপস্থাপনায় ‘রাঙা সকাল’-এ তারানা হালিম তার জীবনের না বলা অনেক কথাই ব্যক্ত করেছেন। জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন, ভোর সাতটা থেকে সকাল নয়টা, মাছরাঙা টেলিভিশনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App