×

বিনোদন

পুত্র সন্তানের মা হলেন কাজল আগারওয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১১:৩৬ এএম

পুত্র সন্তানের মা হলেন কাজল আগারওয়াল

কাজল আগারওয়াল

পুত্র সন্তানের মা হলেন কাজল আগারওয়াল

প্রথমবার মা হলেন অভিনেত্রী কাজল আগারওয়াল। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। গৌতম কিচলু এবং কাজলের কোল আলো করে এসেছে পরিবারের নতুন সদস্য। মা এবং সদ্যোজাত দুজনেই ভালো আছেন বলে জানানো হয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে।

চলতি বছর জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। অনুরাগীদের প্রায়শই নিজের গর্ভাবস্থা নিয়ে আপডেট দিতেন। ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল এবং গৌতম। অন্তঃসত্ত্বা অবস্থা নিজের আবেগ নিয়ে খুব সোচ্চার ছিলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি তার স্বামীর জন্য একটি ধন্যবাদ নোট লিখেছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় গৌতম কিচলু যেভাবে অভিনেত্রীকে আগলে আগলে রেখেছিলেন সে বিষয়ে খুব খুশি অভিনেত্রী।

শীঘ্রই কাজলকে চিরঞ্জীবী এবং রামচরণ অভিনীত 'আচার্য'-এ দেখা যাবে। ২৯ এপ্রিল সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। আপতত সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন কাজল এবং গৌতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App