×

বিনোদন

ঈদের সিনেমা নিয়ে যা বললেন শাকিব খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৩:০৩ পিএম

ঈদের সিনেমা নিয়ে যা বললেন শাকিব খান

শাকিব খান

ঈদের সিনেমা নিয়ে যা বললেন শাকিব খান

বর্তমানে আমেরিকায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঈদে এবার শাকিব অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। কিন্তু দেশের বাইরে থাকায় কোনো সিনেমার প্রচারণায় অংশ নিতে পারছেন না। এ প্রসঙ্গে আজ তার ফেসবুক পেজে লিখেছেন, বহুদিন ধরে আছি দেশের বাইরে। ঈদও হচ্ছে তাই সবার থেকে দূরে। তবে দূরে থাকলেও আছি ভক্ত-দর্শকদের সঙ্গে, ঈদে মুক্তি পাওয়া আমার দুটি সিনেমা নিয়েই। একটি ‘বিদ্রোহী’, অন্যটি ‘গলুই’।

দর্শকের ভালোবাসা ও আগ্রহের কারণেই শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। বিগত বছরগুলোতেও দর্শক আগ্রহের কারণে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে আমার সিনেমাগুলো। আশা করছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

করোনার এই সংকট সময়ে শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ব্যাপারটি নিঃসন্দেহে ভীষণ ইতিবাচক ও আনন্দের সংবাদ। দর্শক চাহিদা ও ভালোবাসার প্রতি বরাবরের মতোই এবারও আমি কৃতজ্ঞ।

সিনেমা হল মালিকদের ধন্যবাদ, তারা দর্শক আগ্রহকে গুরুত্ব দিয়েছেন। করোনার এই সংকট সময়েও প্রযোজকেরা সাহস নিয়ে সিনেমা মুক্তি দিচ্ছেন, যে হল মালিকেরা দেখানোর সব ধরনের ব্যবস্থা করেছেন তাদেরও ধন্যবাদ। ঈদ হোক ‘বিদ্রোহী’, ‘গলুই’ ও মুক্তি প্রতীক্ষিত সব সিনেমাময়। পরিবারের সবাইকে নিয়ে সব সিনেমার দেখার আহ্বান জানাই। সুস্থতা আর নিরাপদে কাটুক প্রত্যেকের ঈদ। উৎসবের প্রতিদিন হোক আনন্দে, পরিবারের সবাইকে নিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App