×

বিনোদন

জন্মদিনের পরদিনই ভারতীয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২২, ১১:৫৯ এএম

জন্মদিনের পরদিনই ভারতীয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

মডেল ও অভিনেত্রী সাহানা

জন্মদিনের পরদিনই ভারতীয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

২০তম জন্মদিনের ঠিক পরের দিন নিজের বাড়ি থেকে উদ্ধার হল কেরলের নামী মডেল তথা দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার মরদেহ। মায়ের অভিযোগের ভিত্তিতে সাহানার স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি কেরলের কোঝিকোড়ের। শুক্রবার কোঝিকোড় শহরে নিজের বাড়িতে সাহানাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

সাহানা আত্মঘাতী হয়েছেন, না-কি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা। তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত, সাজ্জাদই খুন করেছে।

সাহানার মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।

কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি, এমনটাই অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত। খবর আনন্দবাজার পত্রিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App