×

বিনোদন

ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৬:১৬ পিএম

ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা

আলমগীর ও রুনা লায়লা। ফাইল ছবি

ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা

একই মঞ্চে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন কিংবদন্তি তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা। শনিবার (১৪ মে) সন্ধ্যায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে আলমগীর ও রুনা লায়লার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

দেশের বাইরে এমন প্রাপ্তির বিষয়ে আলমগীর বলেন, এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননা পেয়েছি। সম্মাননা প্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তাদের ধন্যবাদ।

রুনা লায়লা বলেন, এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এখানে আমরা দু’জনই একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম, এটা আসলেই অনেক সম্মানের, আনন্দের এবং একটু অন্যরকম ভালোলাগার। আয়োজকদের ধন্যবাদ।

এর আগে শুক্রবার (১৩ মে) কলকাতা পৌঁছান আলমগীর ও রুনা লায়লা। শনিবার সন্ধ্যায় টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। একই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরো অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজসহ অনেকে।

এর আগে ২০২১ সালে এই অ্যাওয়ার্ডের ১৮তম আসরে কিংবদন্তি অভিনেতা ফারুককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। একই আয়োজনে বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মমও পুরস্কার পেয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App