×

বিনোদন

কাশ্মীরে শুটিং করতে গিয়ে নদীতে গাড়ি, আহত সামান্থা ও বিজয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ১২:০৪ পিএম

কাশ্মীরে শুটিং করতে গিয়ে নদীতে গাড়ি, আহত সামান্থা ও বিজয়

দক্ষিণী তারকা সামান্থা ও বিজয় দেভেরাকোন্ডা

কাশ্মীরে শুটিং করতে গিয়ে নদীতে গাড়ি, আহত সামান্থা ও বিজয়
কাশ্মীরে শুটিং করতে গিয়ে নদীতে গাড়ি, আহত সামান্থা ও বিজয়
কাশ্মীরে শুটিং করতে গিয়ে নদীতে গাড়ি, আহত সামান্থা ও বিজয়
কাশ্মীরে শুটিং করতে গিয়ে নদীতে গাড়ি, আহত সামান্থা ও বিজয়

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণী তারকা সামান্থা ও বিজয় দেভেরাকোন্ডা। দুর্ঘটনার পর তাদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

কাশ্মীরের পহলগাঁওতে এক অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। শুটিং করার সময়ই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিডার নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য শুটিং বন্ধ রাখা হয়।

[caption id="attachment_350665" align="aligncenter" width="895"] সামান্তা রুথ প্রভু[/caption]

দুর্ঘটনার পর সামান্থা ও বিজয়কে ডাল লেকের সামনের এক হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফিজিওথেরাপি করা হয় অভিনেতাদের। একটু সুস্থ হয়েই ফের শুটিং শুরু করেন সামান্থা ও বিজয়। চিকিৎসকের কথায়, আপাতত তারা সুস্থ রয়েছেন।

[caption id="attachment_350666" align="aligncenter" width="1365"] বিজয় দেভেরাকোন্ডা[/caption]

আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সামান্থা ও বিজয়ের ছবি ‘খুশি’। এই ছবিরই শুটিং করছিলেন এই দুই দক্ষিণী তারকা। এর আগে সুপারহিট তামিল ছবি মহানতিতে জুটি বেঁধেছিলেন সামান্থা ও বিজয়।

অন্যদিকে, বলিউড সূত্র থেকে খবর পাওয়া অনুযায়ী, করণ জোহর নাকি তার ‘লাইগার’ ছবির এক আইটেম নাচের জন্যই সই করাতে চলেছেন সামান্থাকে। এই নিয়ে নাকি অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক কথার্বাতাও সেরে ফেলেছেন করণ। তবে শুধু সামান্থাই নয়, এই গানে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার বিজয় দেভরাকোন্ডাকেও। এই ছবি থেকেই বলিউড পা রাখছেন দক্ষিণী এই নায়ক। খবর সংবাদ প্রতিদিনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App