×

বিনোদন

ভুল উচ্চারণে গেয়ে কেকে কে শ্রদ্ধা হিরো আলমের!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২২, ১২:০৮ পিএম

ভুল উচ্চারণে গেয়ে কেকে কে শ্রদ্ধা হিরো আলমের!

হিরো আলম ও কে কে

ভুল উচ্চারণে গেয়ে কেকে কে শ্রদ্ধা হিরো আলমের!

হিরো আলম

বেসুরো গলায় একের পর এক গান গেয়ে নেটমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে হিরো আলম। গান গেয়ে একাধিকবার বিতর্কের মুখেও পড়েছেন। গানটা যেন ঠিক তার আসে না! এ কথা তাকে বোঝাবে কে? কখনও রবীন্দ্রনাথ, কখনও হলিউডের টাইটানিক, এবার বলিউডের প্রয়াত গায়ক কেকে-এর গান গেয়ে ট্রোলের মুখোমুখি তিনি। দিন কয়েক আগেই তার গলায় রবীন্দ্রসঙ্গীত তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল।

এত কিছুর পরও থেমে থাকতে নারাজ বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলম। বলিউড গায়কের মৃত্যুর পর, গান গেয়ে কেকে-কে শ্রদ্ধা জানিয়েছে গোটা বিশ্ব। সেই তালিকায় নিজের নাম জুড়তে চেয়েছেন হিরো আলমও।

পড়ুন: রবীন্দ্র সঙ্গীত গেয়ে ক্ষোভের মুখে হিরো আলম, বললেন শখে গেয়েছি!

‘কাইটস’ ছবি থেকে কেকে-র গাওয়া ‘জিন্দেগি দো পাল কি’ গানটি গেয়েছেন হিরো আলম। তবে হিরো আলমের গাওয়া গানে না আছে সুর, না তাল! এমনকি উচ্চারণও ভুল। বলা চলে, নিজের মতো করে গাইতে গিয়ে গানের বারোটা বাজিয়ে দিয়েছেন হিরো আলম। তার গান শুনে ক্ষেপে উঠেছে একাংশ নেটিজেন।

তার গলায় এই গান শুনে নেটমাধ্যমে ট্রোল এবং মিমের বন্যা। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন হিরো আলম। গানটি প্রকাশ্যে আসার পরই তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। নিজের পিঠ বাঁচাতে বাংলাদেশের এক সংবাদমাধ্যমের কাছে হিরো আলমের মন্তব্য, গানটি শখ করে গেয়েছিলেন তিনি, 'রবীন্দ্রসঙ্গীত যেইটা ভাইরাল হইছে সেইটা আমি শখ করে গাইছি, ওইটা অফিশিয়াল না।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App