×

বিনোদন

একেই বলে কপাল! আইফোন ১৩ হাতে ভুবন বাদ্যকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ১১:২০ এএম

একেই বলে কপাল! আইফোন ১৩ হাতে ভুবন বাদ্যকার

ভুবন বাদ্যকর

একেই বলে কপাল! আইফোন ১৩ হাতে ভুবন বাদ্যকার

‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গান গেয়েই জগত জোড়া খ্যাতি বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরের। বাংলার গণ্ডি পার করে ‘কাঁচা বাদাম’ গান এখন ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। গ্রাম বাংলার সাধারণ বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে এক ডাকে, ভুবন বাদ্যকর। টেলিভিশনের পর্দাতেও সুপারহিট বাদামকাকু। স্ত্রী আদুরিকে সঙ্গে নিয়ে 'ইস্মার্ট জোড়ি'র মঞ্চেও হাজির হয়েছিলেন তিনি।

মাত্র কয়েকমাসের মধ্যেই ভাগ্য বদলে গিয়েছে ভুবন বাদ্যকরের। বাদাম বেচা এখন অতীত। গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি নয়, এখন চার চাকায় ঘুরে বেড়ান ভুবন বাদ্যকর। মাটির বাড়ি ছেড়ে লাখ লাখ টাকা খরচ করে রাজমহল বানিয়েছেন এই ভাইরাল তারকা। বাদাম বিক্রেতা থেকে এখন তিনি জনপ্রিয় শিল্পী।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর এখন একটি ইউটিউব চ্যানেলেও খুলেছেন। আর সেখানেই তিনি ফাঁস করলেন আপতত তার হাতে এসেছে একটি আইফোন-১৩, উপহার হিসাবে এই আইফোন পেয়েছেন ভুবন বাদ্যকর।

তিনি জানান, দিল্লিতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেখানেই এই ফোন উপহার হিসাবে পেয়েছেন তিনি। সবচেয়ে মজার ব্যাপার হল হিন্দিতে এই ভিডিও বানিয়েছেন বাদাম কাকু। তার বাংলা মেশানো হিন্দি শুনে হেসে কুটোপাটি খাচ্ছে দর্শকরা।

আইফোন ১৩-এর কালো রাঙা একটি ফোন গিফট হিসাবে পেয়েছেন বাদাম কাকু। কত দাম এই ফোনের? আইফোন ১৩-এর এই ফোনের সর্বনিম্ন বাজার মূল্য ৮৭ হাজার টাকা। এরপর স্পেসিফিকেশন-এর উপর দাম নির্ভর করে। দাম এক লাখের বেশিও হতে পারে। এই ফোনটি কেমনভাবে ব্যবহার করতে হয়, এর ক্যামেরা কত জোরদার- তা দেখিয়েছেন ভুবন বাদ্যকর। খবর হিন্দুস্তান টাইমসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App