×

বিনোদন

নিশোর সঙ্গে আড্ডা দেবেন পরী মনি-রাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০২:০১ পিএম

নিশোর সঙ্গে আড্ডা দেবেন পরী মনি-রাজ

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে আফরান নিশো, রাজ ও পরী মনি। ছবি: সংগৃহীত

নিশোর সঙ্গে আড্ডা দেবেন পরী মনি-রাজ
নিশোর সঙ্গে আড্ডা দেবেন পরী মনি-রাজ

ঈদ আয়োজনে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা। প্রতিবারই এই অনুষ্ঠানে থাকে নিত্যনতুন চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের আনন্দ মেলার সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশোকে এবার দেখা যাবে আনন্দমেলার উপস্থাপক হিসেবে।

তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন তিনি। আর চরিত্রগুলোর মাধ্যমে তিনি সাজিয়ে তুলবেন পুরো আনন্দ মেলা। আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।

[caption id="attachment_356264" align="aligncenter" width="1600"] শরিফুল রাজ ও পরী মনি[/caption]

এবারের আনন্দ মেলা প্রসঙ্গে প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দ মেলা জুড়ে থাকছে বিভিন্ন চমক। আনন্দ মেলার জন্য এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা। এছাড়াও রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কন্ঠে একটি মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নিবেন চিত্রনায়িকা পরী মনি ও তার স্বামী শরিফুল রাজ। চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার ছবির জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে। এছাড়াও থাকছে সমসাময়িক বিষয়ের উপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা।

বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দ মেলার শুটিং সম্পন্ন হয়েছে। যা প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App