×

বিনোদন

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৪:০৭ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি সব ঠিক থাকলে আগামী ৩০ জুন ঢাকা আসছেন। ৩০ জুন অনুষ্ঠিত হবে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্পা শেঠি।

এছাড়া ২৮ ও ২৯ জুন হতে যাচ্ছে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ও ফেব্রিক্স এক্সপো ২০২২’। এটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরাটন হোটেলে।

শুধু অতিথি হিসেবেই নয়, পারফর্ম করতেও দেখা যাবে তাকে। ছয় বছর পর এই ঢাকা সফর নিয়ে বেশ উত্তেজিত এ তারকা। ভিডিও বার্তায় শিল্পা বলেন, “প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছি। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত রয়েছেন।”

জানা গেছে, এই আয়োজনে ঢাকার তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, দীঘি ও বিদ্যা সিনহা মিমসহ অনেকে। অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিক্যাল পারফর্মেন্সসহ নানা আয়োজন।

অনুষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ও ২৯ জুনের আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App