×

বিনোদন

দাড়ি-গোঁফওয়ালা পুরুষালি চেহারা পছন্দ ক্যাটরিনার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ০৫:০৪ পিএম

দাড়ি-গোঁফওয়ালা পুরুষালি চেহারা পছন্দ ক্যাটরিনার!
দাড়ি-গোঁফওয়ালা পুরুষালি চেহারা পছন্দ ক্যাটরিনার!

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনাকে বিয়ের এখনও বছর পেরোয়নি। কিন্তু তারপরেও স্ত্রীর আবদার মেটাতে হাঁফ ধরে যাচ্ছে ভিকি কৌশলের। কিছুদিন আগে আবদার করে স্ত্রী ক্যাটরিনা স্বামীকে বলেছিলে, দাঁড়ি-গোফওয়ালা পুরুষালি চেহারা চাই তার। আর সেই আবদার মেটানোর জন্যই এবার দাঁড়ি-গোফসহ এলেন ক্যামেরার সামনে।

পুরুষদের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে স্ট্রাইপড কোট, দাড়ি-গোঁফে নতুন চেহারায় ধরা দিয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। পকেটে গোঁজা আছে লাল গোলাপ। প্রথমে টুপিতে মুখ ঢেকে ছিলেন তিনি। ধীরে ধীরে টুপি সরাতেই দেখা গেল নতুন মুখ। সেই ভিডিও অনুরাগীদের দেখানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউডের সম্ভ্রান্ত এই অভিনেতা বলেছেন, ‘সবে তো শুরু!’ খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে বলিউডের আরেক অভিনেতা হৃত্বিক রোশনের দাড়ি-গোঁফওয়ালা ছবি দেখে আকৃষ্ট হন ক্যাটরিনা কাইফ। এক বিজ্ঞাপন চিত্রে হৃত্বিকের এমন চেহারা দেখে ক্যাটরিনার মনেও বাসনা জাগে, তার স্বামীও এমন বেশ ধারণ করুন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃত্বিকের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, এমন দাড়ি-গোঁফওয়ালা পুরুষালি চেহারা আমার খুব পছন্দের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App