×

বিনোদন

ভাই কুশ সিনহার সিনেমায় নায়িকা সোনাক্ষী সিনহা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৯:১০ এএম

তাদের বাবা বলিউডের শক্তিমান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাবার পথ ধরে মেয়ে সোনাক্ষী সিনহা অনেক আগেই রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। এবার পুত্র কুশ সিনহাও নাম লেখালেন বলিউডে। তবে অভিনেতা নয়, নির্মাতা হিসেবে আসছেন তিনি। তার প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। তাতে দেখা গেলো সোনাক্ষী সিনহাকে। কুশ সিনহা তার প্রথম প্রজেক্টে নায়িকা হিসেবে নিয়েছেন তার বোনকেই। ভাই-বোনের এই সিনেমা নিয়ে তাই কিছুটা আগ্রহ দর্শকমনে তৈরি হয়ে গেছে। নিজের বোনকে সিনেমায় নেওয়া প্রসঙ্গে কুশ বলেন, ‘সোনাক্ষী প্রতিভাবান অভিনেত্রী। সবসময় দেখে আসছি, ও বেছে কাজ করে। পছন্দের কাজ ছাড়া রাজিই হয় না। এই স্ক্রিপ্টটা খুঁজে পেয়ে সোনাক্ষীকেই ডেকে দেখাই আগে। ওরও ভাল লেগে যায়। তখনই সিদ্ধান্ত নিলাম একসঙ্গে কাজ করব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App