×

বিনোদন

মাকে ছাড়াই প্রথমবার 'ভোগ'-এর ফটোশ্যুটে শ্রীদেবী কন্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৮, ১২:১৮ পিএম

মাকে ছাড়াই প্রথমবার 'ভোগ'-এর ফটোশ্যুটে শ্রীদেবী কন্যা
তাঁকে কেরিয়ারে সফল হতে দেখতে চেয়েছিলেন তাঁর মা শ্রীদেবী। তিনি অপেক্ষা করছিলেন মেয়ের প্রথম ছবি 'ধড়ক' এর মুক্তির জন্য। তবে তাঁর সে স্বপ্ন অধরাই রয়ে গেল।  'ধড়ক'-এর মুক্তির আগেই দুনিয়া ছেড়ে চলে যেতে হল বলিউডের চাঁদনিকে। তবে  'ধড়ক'-এর শ্যুটিংয়ের প্রথম দিকে সবসময় মাকে পাশে পেয়েছেন জাহ্নবী। শ্যুটিংয়ের সেটে মেয়ের সঙ্গেই হাজির হতে দেখা গেছে শ্রীদেবীকে। এবার কেরিয়ারের আরও একটি ধাপে পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা, তবে 'মা'কে ছাড়াই। সোমবার বিখ্যাত ফ্যাশান ম্যাগজিন 'ভোগ' এর কভারের জন্য ফটোশ্যুট করলেন জাহ্নবী।  এদিন মুম্বইয়ে  'ডোম ইন্টার-কনটিনেন্টাল মেরিন ড্রাইভ' ছিল জাহ্নবীর ফটোশ্যুট। জাহ্নবীর ঘনিষ্ঠ এক বন্ধু জানাচ্ছেন এদিন ফটোশ্যুটের আগে 'মা'কে ভীষণ মিস করছিলেন জাহ্নবী। কারণ মাকে ছাড়া এই প্রথম কেরিয়ার নিয়ে কোনও পদক্ষেপ নিতে চলেছেন তিনি। তবে এটা শ্রদেবী কন্যার প্রথম ফটোশ্যুট নয়, এর আগে মা শ্রীদেবী ও বোন খুশির সঙ্গে প্রথমবার 'পিপল ম্যাগজিন'-এর জন্য ফটোশ্যুট করেছিলেন জাহ্নবী। সেবার তাঁদের ফটোগ্রাফার ছিলেন ডাব্বু রতনানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App