×

বিনোদন

রণবীরের বিরুদ্ধে মুসলিম নারীর মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৭:২৭ পিএম

রণবীরের বিরুদ্ধে মুসলিম নারীর মামলা

রণবীর সিং

রণবীরের বিরুদ্ধে মুসলিম নারীর মামলা

‘পেপার’ ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে তুমুল আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। অনেকে তাকে সাহসী বলে প্রশংসায় ভাসালেও সমালোনা করেছেন বেশিরভাগ মানুষ। এমনকি তার বিরুদ্ধে মুম্বাইয়ের থানায় অভিযোগও করা হয়েছে। এবার রণবীর সিংয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছেন নাজিয়া ইলাহি খান নামে একজন মুসলিম নারী। তিনি সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপারসন।

মামলায় তিনি রণবীরের নগ্ন ফটোশুটের ছবি যেন পশ্চিমবঙ্গে না ছড়ায়, সেজন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। এতে কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর একটি টুইটের প্রসঙ্গও টানা হয়েছে।

মামলার বাদী নাজিয়ার ইলাহি খানের আইনজীবী জানান, রণবীরের নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী টুইট করেছিলেন, ‘রণবীর সিংয়ের বদলে যদি একজন মহিলা নগ্ন ফটোশুট করতেন, তাহলে তিনিও কি বলিউড অভিনেতার মতো প্রশংসা পেতেন?’

রণবীরের বিতর্কিত ছবিগুলো যাতে বাংলায় (পশ্চিমবঙ্গ) সেভাবে ছড়িয়ে পড়তে না পারে বা সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের মনে খারাপ প্রভাব না ফেলতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App