×

বিনোদন

সেলফি তোলায় মেজাজ হারালেন শাহরুখ, শান্ত করলেন আরিয়ান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ১২:২১ পিএম

সেলফি তোলায় মেজাজ হারালেন শাহরুখ, শান্ত করলেন আরিয়ান

সম্প্রতি মুম্বই ফেরেন শাহরুখ, আরিয়ান, আব্রাম ও বোনকে নিয়ে

অনুরাগীদের সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম রয়েছে শাহরুখ খানের। তবে বলিউড বাদশাও কখনও কখনও মেজাজ হারান। সম্প্রতি সেই নমুনা দেখা গেল মুম্বই বিমানবন্দরে। সেলফি তোলার জন্য অনুরাগী হাত ধরে টান দিতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহরুখ। বাবাকে শান্ত করেন আরিয়ান খান।

লন্ডনে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' সিনেমার শুটিং করছিলেন শাহরুখ। সম্প্রতি মুম্বই ফেরেন আরিয়ান, আব্রাম ও বোনকে নিয়ে। ছোট ছেলে আব্রামের হাত ধরে মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন শাহরুখ। আচমকা এক অনুরাগী এসে সেলফি তোলার জন্য হাত ধরে টান মারেন। তাতেই মেজাজ হারান শাহরুখ। এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেন।

অনুরাগীদের সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহার করেন শাহরুখ। এর জন্য সুনামও রয়েছে তার। প্রকাশ্যে তাকে এভাবে মেজাজ হারাতে খুব একটা দেখা যায় না। তবে বিগত দিনে অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে বলিউড বাদশাকে যেতে হয়েছে। মাদক যোগের অভিযোগে আরিয়ানির গ্রেপ্তারের সময় নাকি ভেঙে পড়েছিলেন তিনি। সমস্ত কাজ সেরে ছেলের জামিনের জন্য দিন-রাত এক করে দিয়েছিলেন। শোনা যায়, আরিয়ানের জামিনের পরও নাকি আতঙ্কে থাকেন কিং খান। ছেলে-মেয়েদের সুরক্ষা নিয়ে কোনও আপস করেন না তিনি। মুম্বই বিমানবন্দরে তার পাশে আব্রাম ছিল বলেই এমন ব্যবহার করেছেন বলে মনে করা হচ্ছে।

সেলফি শিকারিকে কিছু একটা হয়তো বলতে যাচ্ছিলেন শাহরুখ খান। তার আগেই বাবার কাছে চলে আসেন আরিয়ান। বাবাকে শান্ত করে বিমানবন্দর থেকে নিয়ে চলে যান। বাবা ও ছেলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App