×

বিনোদন

পুত্র সন্তানের মা হলেন পরী মণি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৭:৪২ পিএম

পুত্র সন্তানের মা হলেন পরী মণি

পরী মণি ও রাজ

পুত্র সন্তানের মা হলেন পরী মণি

পুত্র সন্তানের মা হলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন লাস্যময়ী এই নায়িকা। এ তথ্য নিশ্চিত করেছেন পরী মণির স্বামী অভিনেতা শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

বাবা হওয়ার খবর জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীর প্রেম হয়। তারপর ২০২১ সালের অক্টোবরে রাজকে বিয়ে করেন পরী মণি। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। এরপর পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন রাজ-পরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App