×

বিনোদন

জন্মদিনে ৭ কোটির ফ্ল্যাটে উঠে উচ্ছ্বল জ্যাকলিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১২:০৭ পিএম

জন্মদিনে ৭ কোটির ফ্ল্যাটে উঠে উচ্ছ্বল জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্ডেজ

জন্মদিনে ৭ কোটির ফ্ল্যাটে উঠে উচ্ছ্বল জ্যাকলিন

পাঁচটি শয়নকক্ষ। বিশাল বারান্দা। পাথরের পিলারে সাজানো বিলাসবহুল ডায়নিং। অপরূপ তার অন্দরসজ্জাও। মুম্বাইয়ের জুহু এলাকায় ৭ কোটি টাকা মূল্যের সেই আবাসনের মালিক এখন জ্যাকলিন ফার্নান্ডেজ।

মার্কিন যুক্তরাষ্ট্রে সংসার পাতার আগে এখানেই থাকতেন প্রিয়ঙ্কা চোপড়া। গত বছর থেকে ফ্ল্যাটের মালিকানা হয়েছে জ্যাকলিনের।

১১ আগস্ট, ৩৭তম জন্মদিনে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে আয়েস করছিলেন জ্যাকলিন। ধরা দিলেন বিভিন্ন মুহূর্তে। ছবি পোস্ট করেছেন একগুচ্ছ। যার মধ্যে একটিতে হলঘরের মতো লিভিং রুমে শরীরচর্চার ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী।

ভিডিও করে দেখিয়েছেন আধুনিক আবাসনের সাদা দেয়াল এবং প্যানেলযুক্ত সিলিং। তার সঙ্গে মানানসই ধূসর পালঙ্ক। ঘরভর্তি সবুজ গাছপালা আলাদা লাবণ্য যোগ করছে। সেই সঙ্গে ফ্লোর ল্যাম্প। বিশাল টেডি বেয়ার। আছে রং মিলিয়ে কুশন এবং টেবিলজোড়া বইয়ের স্তূপ। সব কিছুর মধ্যে উজ্জ্বল অধীশ্বরী, জ্যাকলিন।

আইনের চোখে অপরাধী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পর থেকে জ্যাকলিনের প্রতি বিরূপ হয়েছেন অনেকেই। এ নিয়ে কিছু দিন আগে দুঃখপ্রকাশ করেছেন অভিনেত্রী। যদিও জন্মদিনে আবার মন ভাল করা সময় কাটাতে দেখা গেল তাকে। সুত্র : আনন্দবাজার পত্রিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App