×

বিনোদন

ঢালিউড কিংয়ের রাজকীয় প্রত্যাবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৫:৩৪ পিএম

ঢালিউড কিংয়ের রাজকীয় প্রত্যাবর্তন
ঢালিউড কিংয়ের রাজকীয় প্রত্যাবর্তন

রাজকীয়ভাবে আসছেন ঢালিউড কিং শাকিব খান। ছবি: ভোরের কাগজ

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড কিং শাকিব খান। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন এ অভিনেতা। গণমাধ্যমকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান। পাশেই শত শত ভক্তের উপস্থিতিতে মুগ্ধ হন দেশসেরা এই নায়ক।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে দেশের মাটিতে পা রাখেন তিনি। শাকিব খানকে বহির্গমন পথ থেকে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতির কারণে আগে থেকে প্রস্তুত ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকিবকে বরণ করতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় জমতে শুরু করে। সমবেত হতে শুরু করেন ভক্তরা। দুপুর সোয়া দুইটা পর্যন্ত শাকিব খান বিমানবন্দরেই অবস্থান করেন। এর আগে ধাপে ধাপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দূর থেকে সমবেত ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

শাকিব খান বলেন, এই নয় মাস ভক্তদের ভালোবাসা মিস করেছি। এই ভালোবাসা উপেক্ষা করা যায় না। এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ, অভিভূত।

তিনি আরও বলেন, এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল। দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। মঙ্গলবার নিউ ইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

হাসনাত আবদুল্লাহ কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App