×

বিনোদন

বিব্রত নন নেহা কক্কর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১১:০৮ এএম

বেশ কয়েকটি রিয়েলিটি শো-তে বিচারকের ভূমিকায় দেখা গেছে নেহা কক্করকে। বিভিন্ন সময় বিচারকের আসনে বসে কাঁদতেও দেখা গেছে এই গায়িকাকে। নেহার এই কান্না নিয়ে ট্রলও কম হয়নি। তবে তাতে বিব্রত নন নেহা।

সম্প্রতি এ প্রসঙ্গে গায়িকা বলেন, ‘আমি তাদের দোষারোপ করি না। অনেকেই আছেন যারা আবেগপ্রবণ নন! যারা আবেগপ্রবণ নন, তাদের কাছে আমাকে মেকী মনে হতে পারে। তবে যারা আমার মতো নরম মনের, তারা আমাকে বুঝতে পারবেন।

এখন তো অধিকাংশ মানুষই অন্যের কষ্ট অনুভব করতে পারে না। আমি পারি, আমার সেই গুণ আছে। এটা নিয়ে বিব্রত নই।’ তবে রিয়েলিটি শো-এর ভিউ বাড়ানোর জন্য মানুষের জীবনের সংগ্রামের গল্প দেখানো হয় এবং কান্নার নাটক সাজানো হয়, এমন অভিযোগও শোনা গেছে। এই প্রসঙ্গে নেহা বলেন, ‘এটাকে নাটক বলতে চাই না। মানুষের জীবনের গল্প, তাদের পরিবারের গল্পে আগ্রহ নিয়ে শুনি। দর্শকেরও ভালো লাগে। একজন প্রতিযোগী যখন অনেক লম্বা পথ পেরিয়ে, অনেক ত্যাগের পর প্রতিযোগিতায় আসে, তখন মানুষ তাদের সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়। আমরা শো-তে সেগুলোই দেখাই যেগুলো আমাদের ঘরেও প্রতিনিয়ত ঘটে।’

সম্প্রতি ‘সুপারস্টার সিঙ্গার টু’-তে এক প্রতিযোগী ‘মাহি ভে’ গানটি পরিবেশনা করেন। এই গান শুনে কান্নায় ভেঙে পড়েন নেহা কক্কর। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছর ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর অনেকগুলো পর্বতেই কাঁদতে দেখা গেছে নেহাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App