×

বিনোদন

আবারও বিয়ে করলেন জেনিফার লোপেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১১:৪২ এএম

আবারও বিয়ে করলেন জেনিফার লোপেজ

হলিউডের জনপ্রিয় জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ

আবারও বিয়ে করলেন জেনিফার লোপেজ

জুলাই মাসে লাস ভেগাসে সকলের অজান্তেই বিয়ে করেছিলেন হলিউডের জনপ্রিয় জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। শনিবার (২০ আগস্ট) রাতে ফের বিয়ে করলেন তারা।

ধুমধাম করে বিয়ে করলেন হলিউডের জনপ্রিয় জুটি বেন ও জেনিফার। গত জুলাই মাসে সকলের অজান্তে লাস ভেগাসের তারা আগেই বিয়ে সেরে ফেলেছিলেন। দ্বিতীয় বার বিয়েটা হল দুই পক্ষের আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের উপস্থিতিতে। তিন দিন ধরে চলেছে উদ্‌যাপন। কিন্তু তারই মাঝে আমন্ত্রিত অতিথিদের মধ্যে এক জন অসুস্থও হয়ে পড়েন এবং বিয়ে বাড়ি থেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়ে অ্যাম্বুলেন্সে।

বেন এবং জেনিফারের প্রেমকাহিনি অনেকটা হলিউডের রোমান্টিক ছবির মতোই। ২০০১ সালে তাদের প্রথম দেখা গিগলি ছবির সেট-এ। গড়ে ওঠে গভীর সম্পর্ক। ২০০৪ সালে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তার পর দুজনেই যে যার পথে চলে যান। বিয়েও হয় আলাদা। কিন্তু দুজনেরই সে বিয়েগুলি টেকেনি। ২০২১ সালের মে মাসে তাদের ফের একসঙ্গে ঘুরতে দেখে সম্পর্কের আঁচ করেন সকলে। তারাও অবশ্য খুব একটা লুকোছাপা করেননি। একসঙ্গে বেড়াতে যাওয়া, সমুদ্রসৈকতে ঘোরা, প্রকাশ্যে চুমু, হাতে হাত ধরে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে ঘোরা সব দেখে বোঝাই যাচ্ছিল তারা ফের মন দিয়ে ফেলেছেন একে অপরকে। জুলাই মসে সকলকে চমকে দিয়ে বিয়ে করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App