×

বিনোদন

সন্তানদের পেয়ে কাঁদলেন নায়ক ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ১২:৫৬ পিএম

সন্তানদের পেয়ে কাঁদলেন নায়ক ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক ও স্ত্রী ফারহানা পাঠান

দেড় বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। পুরোটা সময় তার ছায়াসঙ্গী হিসেবে আছেন স্ত্রী ফারহানা পাঠান। সপ্তাহখানেক আগে ফারুককে দেখতে সিঙ্গাপুরে ছুটে গেছেন তার ছেলে শরৎ, মেয়ে ফারিহা ও ভাগনি লিমা।

ফারহানা জানালেন, দীর্ঘদিন পর সন্তানদের পেয়ে খুশিতে আত্মহারা এ অভিনেতা, কেঁদে ফেলেছেন তিনি। ফারুকের সঙ্গে পরিবারের সদস্যদের আনন্দঘন মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে ফেসবুকে পোস্ট করেছেন তার স্ত্রী, ছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পাওয়া গেছে ফারুককে। ১৮ আগস্ট ৭৪ পেরিয়ে ৭৫ বছরে পা দিলেন ‘মিয়া ভাই’ হিসেবে পরিচিত এ অভিনেতা। হাসপাতালেই কেটেছে তার জন্মদিন, সন্তানেরা শুভেচ্ছা জানিয়েছেন।

তার স্ত্রী জানালনে, সন্তানেরা সিঙ্গাপুর যাওয়ার পর ১৭ মাসে প্রথমবার হাসপাতাল থেকে বের হয়েছেন তিনি, বাচ্চাদের নিয়ে কেনাকাটা করেছেন। চলতি বছরের শেষ ভাগে ফারুককে নিয়ে দেশে ফিরবেন তিনি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি।

চিকিৎসকের পরামর্শে তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখন থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন ফারুক। প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App