×

বিনোদন

ভারতে ব্যর্থ হলেও বিদেশে সফল ‘লাল সিং চাড্ডা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১১:৩৫ এএম

ভারতে ব্যর্থ হলেও বিদেশে সফল ‘লাল সিং চাড্ডা’

দেশে না চললেও, বিদেশের বক্স অফিস কাঁপাচ্ছে আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'। দেশে যখন এই ছবি ঘিরে বয়কটের ডাক, নানা মামলা মোকদ্দমা। ঠিক সেই সময় বিদেশের পার্টি প্রশংসিত লাল সিং চাড্ডা। শুধু প্রশংসিতই নয়, নতুন হিসাব বলছে, বিশ্ব বাজারে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, 'ভুল ভুলাইয়া', 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির থেকেও বেশি ব্যবসা করছে 'লাল সিং চাড্ডা'। রিপোর্ট অনুযায়ী, ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যে বিশ্ব বাজারে প্রায় ৫৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘লাল সিং চাড্ডা।’

অন্যদিকে, ছবিটির বিরুদ্ধে মামলা দায়ের করা হল বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের উপহাস করার অভিযোগে। কেবল এই ছবিটিই নয়, মামলা দায়ের করা হয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাস মিথু’ ছবিটির বিরুদ্ধেও। তবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক।

তবে 'ডক্টরস উইথ ডিসএবিলিটি' সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা ড. সত্যেন্দ্র সিং তার অভিযোগের ভিত্তিতে আদালত যে নোটিস ইস্যু করেছে তা শেয়ার করেছেন। তার অভিযোগ, ওই দুই ছবি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইনকে ভঙ্গ করেছে। আদালতের ইস্যু করা নোটিসে দেখা যাচ্ছে, আদালত এই অভিযোগে ছবিগুলির পরিচালকদের কাছ থেকে উত্তর চেয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছ থেকেও উত্তর চাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App