×

বিনোদন

পন্তের আউটে নিশানায় উর্বশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১০ পিএম

পন্তের আউটে নিশানায় উর্বশী

ছবি: সংগৃহীত

পন্তের আউটে নিশানায় উর্বশী

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই একটা আলাদা উত্তেজনা। এই দুই দেশের সমর্থকরা হার মেনে নিতে নারাজ। এদের যুদ্ধ গড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ভারতের হারে একটা আলাদা যুদ্ধও লাগল। সেটা হলো উর্বশী রাওতেলা আর ঋষভ পন্তকে নিয়ে।

রবিবার স্টেডিয়ামে হাজির ছিলেন উর্বশী। এদিন পন্ত মাত্র ১৪ রানে আউট হয়ে যায়। আর তার দোষ গিয়ে পড়ে অভিনেত্রীর ওপর। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশীকে নিয়ে শুরু হয় ট্রোলিং। বলা হতে থাকে পন্তের খারাপ পারফরমেন্সের জন্য তিনিই দায়ি।

দুবাইয়ের স্ট্রান্ড থেকে উর্বশী একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে টুইটার উত্তাল। একজন লিখলেন, দিদি আপনার ক্যারিয়ার তো কিছুই চলল না সেরকম, পন্তকে একটু শান্তিতে চলতে দিন। আরেকজন লিখলেন, পন্ত আউট হওয়ার পর স্টেডিয়ামে সবচেয়ে খুশি হয়েছে উর্বশী। তার নাম পনোতি রেখে একজন লিখেছে, পনোতি নিজেই স্টেডিয়ামে এসেছিল পন্তকে আউট করতে।

মাসকয়েক আগেও গলায় গলায় ভাব ছিল পন্ত আর উর্বশীর। রাত পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যেত। তবে এখন একেবারে মুখ দেখাদেখি বন্ধ। এর কারণটাও আবার খুব অদ্ভুত। দিল্লির এক হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন উর্বশী। তিনি ১৩-১৪ট ফোন করলেও কেউ ধরেনি। নাম না বললেও আরপি বলে সম্বোধন করেন নায়িকা। আর তার ফলে দুয়ে দুয়ে চার করা সহজ হয়ে যায়।

এরপরেই যুদ্ধ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একে-অপরের নাম না নিয়েই স্টোরিতে দিতে থাকুন ইঙ্গিতপূর্ণ বার্তা। এই যেমন উর্বশী এই সাক্ষাৎকার দেয়ার পর পন্ত লিখেছিলেন, একটু খ্যাতি পাওয়ার জন্য কেউ কীভাবে মিথ্যে সাক্ষাৎকার দিতে পারে, দেখলে অবাক লাগে। এর জবাবে উর্বশী আবার নিজের স্টোরিতে লিখেছিলেন, ছোটু ভাইয়া তুমি ব্যাট বলই খেল। আমি কোনও মুন্নি নই যে তোমার মতো একটা বাচ্চা ছেলের জন্য বদনাম হব।

অবশ্য উর্বশী একা নন, কখনও কেএল রাহুল খারাপ খেললে দোষ দেয়া হয়েছে আথিয়াকে, তো কখনও বিরাটের জন্য কাঠগড়ায় উঠেছেন অনুষ্কা। আসলে যতবার বিরাট অফ-ফর্মে গিয়েছেন, দোষটা এসে অভিনেত্রীর গায়েই পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App