×

বিনোদন

জুরিখ উৎসবে আমন্ত্রিত কামারের ‘অন্যদিন...’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৮ পিএম

জুরিখ উৎসবে আমন্ত্রিত কামারের ‘অন্যদিন...’

ছবি: সংগৃহীত

জুরিখ উৎসবে আমন্ত্রিত কামারের ‘অন্যদিন...’
জুরিখ উৎসবে আমন্ত্রিত কামারের ‘অন্যদিন...’
জুরিখ উৎসবে আমন্ত্রিত কামারের ‘অন্যদিন...’
জুরিখ উৎসবে আমন্ত্রিত কামারের ‘অন্যদিন...’

সুইজারল্যান্ডের জুরিখ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’। উৎসবের ‘গোল্ডেন আই’ পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে ১৪টি চলচ্চিত্র, যার অন্যতম ‘অন্যদিন’। ইতোমধ্যে চলচ্চিত্রটির প্রদর্শনীতে উপস্থিত থাকতে নির্মাতা এবং প্রযোজককে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

সেপ্টেম্বরে হতে যাওয়া উত্তর আমেরিকার আরো দুটি চলচ্চিত্র উৎসব ক্যামডেন ও ভ্যানকুভারে আমন্ত্রিত হয়েছিল ছবিটি। ক্যামডেনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একই মাসে পরপর তিনটি উৎসবে আমন্ত্রণ কামারকে ফেলেছে এক মধুর সমস্যায়। ভ্যানকুভার এবং জুরিখে উৎসবের তারিখ কাছাকাছি হওয়ায় ভ্যানকুভারের এত কাছে গিয়েও উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিতে পারছেন না তিনি।

‘অন্যদিন...’ প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, ‘এটি হাইব্রিড ফিকশন ব্লেন্ডেড উউথ রিয়েলিটি’ বা ‘সত্য গল্প’।

গত নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভ্যাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিল কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন...’। বিশ্ব-অভিষেক হয়েছিল বিশ্বেরও সুন্দরতম থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে। ইডফার ওয়েবসাইটে ‘অন্যদিন...’ কে লেখা হয়েছিল ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’।

এর আগে মার্চে নিউইয়র্কের মিউজিয়াম অফ মুভিং ইমেজ বা মমির ফার্স্ট লুক ফেস্টিভালে মাত্র ১৮টা নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা ছবি ছিল ‘অন্যদিন...’। উৎসব শুরু হয়েছিল কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ‘ক্রোয়েশিয়ান মুরিনা’ দিয়ে আর শেষ লোকার্নোতে গ্র্যান্ড প্রি-বিজয়ী পোলিশ ছবি ‘ব্যালকনি’। মমির ওয়েবসাইটে ‘অন্যদিন...’ এর সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিল ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে। গত জুনে ‘অন্যদিন...’ ছিল সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে যেখানে অস্ট্রেলিয়ান সেগমেন্টে জুরির দায়িত্বেও ছিলেন কামার। অস্ট্রেলিয়ার লিডিং ফিল্ম ম্যাগাজিন ‘ফিল্ম-ইংক’ তখন ‘অন্যদিন...’ নিয়ে লিখেছিল, ‘ছবিটা সবচাইতে বড় পর্দায় দেখানো উচিত।’

২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করে ‘অন্যদিন...’ এর কাজ শুরু করলেও ছবির গল্প নিয়ে মুখ খুলতে নারাজ কামার। এই ছবির স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে লোকার্নোতে প্রথম কোন বাংলাদেশি নির্মাতা হিসেবে পিয়াতজা গ্রান্দায় রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা দেয়া হয়েছিল কামারকে। একইসঙ্গে পেয়েছিলেন ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ।

২০১৭ সালে পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ। স্ক্রিন ডেইলি ‘অন্যদিন...’ এর রিভিউতে লিখেছে ‘সিডাকটিভ’ আর ভ্যারাইটি লিখেছে ‘কৌতুকপূর্ণ কিন্তু বিবেক নাড়া দেয়’। দশ বছরের বেশি সময় ধরে একটা ওয়াটার ট্রিলজি বা জলত্রয়ীর কাজ করছেন কামার যেখানে প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আর দ্বিতীয় ছবি ‘অন্যদিন...’।

উল্লেখ্য, লোকার্নোর ওপেন ডোর্স এবং জার্মানির ডক-লাইপজিশের উদ্বোধনী ছবি ছিল ‘শুনতে কি পাও!’ প্যারিসে সিনেমা দ্যু রিলে গ্রাপ্রি, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরো অনেক পুরস্কার জয় করেছিল ছবিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App