×

বিনোদন

ঢাকায় সালমানের ‘বিইং হিউম্যান’র আউটলেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫ পিএম

ঢাকায় সালমানের ‘বিইং হিউম্যান’র আউটলেট

ছবি: সংগৃহীত

ঢাকায় সালমানের ‘বিইং হিউম্যান’র আউটলেট

বাংলাদেশের রাজধানী ঢাকা নিয়ে বিশেষ বার্তা দিলেন বলিউড তারকা সালমান খান। জানান, তার চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড বিইং হিউম্যান’র আউটলেট খুলছেন ঢাকায়। বনানীতে হতে যাচ্ছে এই পোশাক ব্র্যান্ডের আউটলেট। বিইং হিউম্যান বাংলাদেশ-এর ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সালমান খান নিজেই।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় সালমান খান বলেন, হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে বিইং হিউম্যান ক্লথিং ঢাকার বানানীতে চালু হতে যাচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর এই শোরুমটি চালু হতে যাচ্ছে।

এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে উপস্থিত থাকবেন সালমান খানের ভাই সোহেল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি। এই অনুষ্ঠানে সালমান তার ঢাকার ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় বিইং হিউম্যান’র পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App