×

বিনোদন

গুগল ছাড়া চলতে পারেন না পড়শী!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬ পিএম

গুগল ছাড়া চলতে পারেন না পড়শী!
গুগল ছাড়া চলতে পারেন না পড়শী!

গুগল ছাড়া একেবারেই চলতে পারেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। ফলে পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। গুগলের সাহায্য নিতে নিতে তার জীবনে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত ঘটনা। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী। ‘এখানে প্রেম শেখানো হয়’ নাটকে প্রথমবার জুটি হয়েছেন ইয়াশ রোহান ও পড়শী।

নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। সম্প্রতি উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

নির্মাতা জানান, নাটকের গল্পে দেখা যাবে, সুস্মিতা তার জীবনের প্রতিটি পদক্ষেপে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে চলেন। ফলে পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে তৈরি হয় তার এক রকম বিচ্ছিন্ন জীবন, যার ফলে গুগলের সাহায্যে তার জীবনে ঘটতে থাকে যত উদ্ভট ঘটনা। এতে পড়শী অভিনয় করেছেন সুস্মিতা চরিত্রে; আর ইয়াশ হচ্ছেন রিমন।

এতে অভিনয় প্রসঙ্গে পড়শী বলেন, আমি গানের মানুষ। ভালো গল্পের নাটক পেলে মাঝেমধ্যে অভিনয় করছি। এটি আমার তৃতীয় নাটক। এর আগেও বাবু ভাইয়ের নির্মাণে কাজ করেছি। ভালো একজন নির্মাতা তিনি। এই নাটকে সামাজিক অনেক ব্যক্তব্য রয়েছে। গুগল আর সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, তার একটা আভাস থাকছে নাটকে। আশা করছি, এটি অনেকের মধ্যে সচেতনতা বাড়াবে।

আগামী ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App