×

বিনোদন

ক্যামডেনে সেরা ছবি কামারের ‘অন্যদিন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০ পিএম

ক্যামডেনে সেরা ছবি কামারের ‘অন্যদিন’

সেরা চলচ্চিত্রের জন্য হ্যারেল অ্যাওয়ার্ড জয়ের পর নিজের অনুভূতি জানাচ্ছেন কামার আহমাদ সাইমন।

ক্যামডেনে সেরা ছবি কামারের ‘অন্যদিন’

যুক্তরাষ্ট্রের ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের জন্য হ্যারেল অ্যাওয়ার্ড জয় করেছে কামার আহমাদ সাইমনের ছবি অন্যদিন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পরিচালক কামার আহমাদ সাইমন এ তথ্য নিশ্চিত করে বলেন, উৎসবে মেইনের রকল্যান্ডে অবস্থিত জার্নিস অ্যান্ড থিয়েটারে অন্যদিন'র প্রদর্শনী হয়েছিল। এরপর গতকাল রাতেই সুখবরটি আসে।

এরিক হাইনস জুরিদের পক্ষ থেকে সিনেমাটির বিষয়ে বলেন, এই ছবিকে শ্রেষ্ঠ পুরস্কার দেয়ার ব্যাপারে আমরা জুরিরা সবাই একমত ছিলাম। একটা গোটা সমাজের শক্তিশালী পর্যবেক্ষণ চমৎকার এই হাইব্রিড ছবি।

ক্যামডেনের ১৮তম আসরে এ বছর সেরা ছবির পুরস্কার হ্যারেল অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করেছে অন্যদিনসহ ৮টি ছবি। যেখানে বাংলাদেশ ছাড়াও ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্কটল্যান্ড, অস্ট্রিয়া, ফিলিস্তিন ও আর্মেনিয়া।

ক্যামডেনের পর প্রযোজক সারা আফরীনসহ ইউরোপের অন্যতম চলচ্চিত্র উৎসব জুরিখ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশে রওনা দেয়ার কথা কামারের যেখানে গোল্ডেন আই পুরস্কারের লড়াইয়ে আছে অন্যদিন।

গত নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভ্যাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিল কামার আহমাদ সাইমনের নতুন ছবি অন্যদিন...। বিশ্ব-অভিষেক হয়েছিল দুনিয়ার সুন্দরতম থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে। ইডফা’র ওয়েবসাইটে অন্যদিন...কে লেখা হয়েছিল ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App