×

বিনোদন

বিতর্কিত সংলাপ নিয়ে যা বললেন অমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৩ পিএম

বিতর্কিত সংলাপ নিয়ে যা বললেন অমি

আরেফিন অমি। ফাইল ছবি

বিতর্কিত সংলাপ নিয়ে যা বললেন অমি

এবার তুমুল সমালোচনার মুখে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’-এর তিনটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব টিভি। রবিবার (২৫ সেপ্টেম্বর) ইউটিউব থেকে সরিয়ে নেওয়া সিজন ফোরের এই পর্বগুলো হলো ৭৪, ৭৫ ও ৭৬।

এ বিষয়ে ব্যাখা নিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি বিবৃতিও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 এ বিষয়েই এবার মুখ খুলেছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় এই নির্মাতা।

বিতর্কিত সংলাপ ‘যৌনকর্মীর ছেলে’ ব্যবহার প্রসঙ্গে আরেফিন অমি বলেন, যৌনকর্মীর ছেলে-সংলাপটা নিয়ে অনেকের দ্বিমত ছিলো। আমার পয়েন্টটা হলো আমরা কিন্তু ‘খা… ছেলে’, ‘মা.. ছেলে’ (শব্দটি প্রকাশযোগ্য নয়) এই ধরনের শব্দ বাস্তব জীবনে ব্যবহার করে থাকি। বাংলাদেশের নাটক-সিনেমায়ও এই শব্দগুলো ব্যবহার হয়। সেখানে ‘খা… ছেলে’র বদলে আমি ‘যৌনকর্মীর ছেলে’ শব্দটি ব্যবহার করেছি। যৌনকর্মী একটা শ্রেণিকে বোঝায়। যৌনকর্মী বলা তো তাদের জন্য স্বীকৃতি। কিন্তু তাদেরকে যদি আমরা ‘খা..’ বলি নিশ্চয়ই সেটা তারা পছন্দ করবে না। ইনফ্যাক্ট ‘খা… ..-মা.. ..’ গালিটাই দেওয়া উচিত না। কিন্তু আমরা চরিত্রের প্রয়োজনে বা নেগেটিভিটি বোঝানোর জন্য অনেক সময় মদ খাওয়া, ধর্ষণ, সিগারেট খাওয়া, মিথ্যা বলা, চুরি করা বা গালি ব্যবহার করি। সেই জায়গা থেকেই শব্দটা ব্যবহার করেছি।

একটা মুষ্টিমেয় গ্রুপ এ নিয়ে সক্রিয় বলে জানিয়েছেন অমি। তিনি বলেন, এটা নিয়ে যারা নেগেটিভ মন্তব্য করেছে, এরমধ্যে আমি খেয়াল করে দেখেছি একটা লেখাই বিভিন্ন পেজে আপলোড করা হয়েছে। একটা মুষ্টিমেয় গ্রুপ যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ পছন্দ করে না তারা এই লেখাটা লিখে বিভিন্ন পেজে আপলোড দিয়েছে। কিন্তু আমরা এই সংলাপটা মিউট করার জন্য আপাতত সেই পর্বগুলো প্রাইভেট করে রেখেছি। যারা ব্যাচেলর পয়েন্টকে আপাতত অপছন্দ করছে না বা হেইট করছে তাদেরকে সম্মান জানিয়েই কাজটি করা।

‘ব্যাচেলর পয়েন্টের আসল দর্শক যারা তারা কিন্তু সবাই সংলাপটি পছন্দ করেছে। বিভিন্ন পোস্টে যারা নেগেটিভ মন্তব্য করেছেন সেখানে গিয়ে কিন্তু তারা এটার পক্ষে যুক্তি দিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু আমি চাইলে সংলাপটা রেখেও দিতে পারতাম। কিন্তু সেটা করিনি। কারণ যারা সংলাপটা অপছন্দ করছেন তারাও তো আমার দর্শক। তাদের সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ব্যাচেলর পয়েন্ট দেখছেন বলেই নেগেটিভ জিনিসগুলো তাদের চোখে পড়েছে।’ এমনটাই এই নির্মাতার ভাষ্য।

তবুও অমি বলেন, দর্শকের প্রতি শ্রদ্ধা রেখে আমার জায়গা থেকে আমি আরও সতর্ক থাকবো। আরও বেশি বিপ ব্যবহার করবো। দর্শকের ভালোবাসা নিয়েই নাটকটি তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

কাল ঢাকায় আসছেন ভার‌তের নতুন হাইকমিশনার

কাল ঢাকায় আসছেন ভার‌তের নতুন হাইকমিশনার

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App